আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের ২৫ হাজার টাকা শিক্ষা সহায়তা প্রদান

জেলা প্রতিনিধি,বরগুনা।। 
Eidok پر شیئر
আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের ২৫ হাজার টাকা শিক্ষা সহায়তা প্রদান
تصویر: ماخوذ
আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের ২৫ হাজার টাকা শিক্ষা সহায়তা প্রদান

 

আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উধ্যোগে চলতি বছর মেধাবী দরিদ্র ১০জন এসএসসি পরীক্ষার্থীদেরকে ফরম পূরনের জন্য আড়াই হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের এ শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
রবিবার বিকেল সাড়ে ৩ টায় আমতলী উপজেলা পরিষদের হল রুমে সংগঠনের সভাপতি সাংবাদিক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আমতলী প্রেসক্লাবের সহ সভাপতি মো. নাসির মাহমুদ,  গোছখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিউর রহমান, গুরুদল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আউয়াল, কাঠালিয়া তাজেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম মিলন, কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহারী শিক্ষক মো. শহিদুল ইসলাম ও কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন প্রমুখ।
 
 
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا