কচুয়া - চান্দিনায় সীমান্তে মৎস্য খামারে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, ক্ষতিসাধন ২২ লাখ টাকা

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন।..
Auf Eidok teilen
কচুয়া - চান্দিনায় সীমান্তে মৎস্য খামারে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, ক্ষতিসাধন ২২ লাখ টাকা
Foto: Archiv

মোঃ রায়হান মিয়া, কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ 


কুমিল্লার চান্দিনা উপজেলার ১৩ নং জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও এলাকার একটি মাছের খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। শনিবার (২১ নভেম্বর) রাতে নোয়াগাঁও মজিব এগ্রো কেয়ার এন্ড ফিসারিজে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। এতে খামারি মজিবুর রহমানের প্রায় ২০ -২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

জানা যায়, ক্ষতিগ্রস্ত মৎস্য খামারি মজিবুর রহমান নোয়াগাঁও গ্রামের আব্দুস সোবহানের ছেলে। তিনি দীর্ঘ ৭-৮  বছর ধরে প্রায় ৮ একর পুকুরে মিশ্র জাতের মাছ চাষ করে আসছেন। রবিবার (২২ নভেম্বর) সকালে খামারে গিয়ে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া ও সরপুঁটিসহ বিভিন্ন প্রজাতির মরা মাছ পানিতে ভেসে উঠতে দেখেন খামারি। পরে স্থানীয়দের সহায়তায় মাছ তোলার চেষ্টা করা হয়। এ সময় মরা মাছের আধিক্যে বিভিন্ন প্রজাতির পাখিদেরও সেখানে ভীড় করতে দেখা যায়।

মৎস্য খামারের পাহারাদার শাহরিয়ার নাজিম জয় বলেন,  রাত ১টা পর্যন্ত খামার পাহারা দিয়ে ঘুমিয়ে পড়ি। ধারণা করা হচ্ছে, এই সুযোগে রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে।

মৎস্য খামারের যৌথ মালিক মজিবুর ও তার বড় ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী কাউছার আলম মুঠোফোনে জানান, গত শনিবার মধ্যরাতে দুর্বৃত্তরা তাদের প্রজেক্টে বিষ প্রয়োগ করে। আমি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তাই একটি গোষ্ঠী বারবার আমাদের এই ক্ষতি করে যাচ্ছে, বিভিন্ন ভাবে আমাকে ও পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে। 
পূর্বে তিনবার আমাদের মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করেছে এবং ২০২৫ সালে আমাদের একটি বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। সব মিলিয়ে আমাদের ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকার উপরে। তাই আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবি জানাই।

প্রজেক্টের দেখাশোনার দায়িত্বে থাকা মজিবুর রহমান জানান, শনিবার মধ্য  রাতে বিষ প্রয়োগের ঘটনায় প্রায় দেড় লাখ রেণু পোনা নষ্ট হয়েছে। এতে প্রায় ২০ -২২ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। 

স্থানীয় এলাকাবাসী জানান, এখানে অনেকগুলো মাছের প্রজেক্ট আছে। এভাবে যদি বারবার বিষ প্রয়োগ করা হয়, তাহলে আমাদের এই ক্ষতি কে দিবে। ব্যবসা করাটাই অনেক দায় হয়ে পড়েছে। তাই আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন।

কচুয়া - চান্দিনায় সীমান্তে মৎস্য খামারে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, ক্ষতিসাধন ২২ লাখ টাকা

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

আমার কথা শুনে মানুষ স্বর্ণ না কেনায় দাম কমেছে: মোদি International আমার কথা শুনে মানুষ স্বর্ণ না কেনায় দাম কমেছে: মোদি 53 Views ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধে দীর্ঘমেয়াদী চুক্তির পথে ট্রাম্প International ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধে দীর্ঘমেয়াদী চুক্তির পথে ট্রাম্প 45 Views দুই বছরের সর্বনিম্ন পর্যায়ে বিটকয়েনের দরপতন: বিনিয়োগকারীদের মধ্যে তীব্র অনিশ্চয়তা International দুই বছরের সর্বনিম্ন পর্যায়ে বিটকয়েনের দরপতন: বিনিয়োগকারীদের মধ্যে তীব্র অনিশ্চয়তা 39 Views কচুয়ায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত International কচুয়ায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 68 Views টানা ৫২ ঘণ্টার ম্যারাথন গেমিং: জিটিএ ৬ শেষ করে আইশোস্পিডের বিতর্কিত রেকর্ড International টানা ৫২ ঘণ্টার ম্যারাথন গেমিং: জিটিএ ৬ শেষ করে আইশোস্পিডের বিতর্কিত রেকর্ড 51 Views বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, গঠনমূলক সম্পর্কের বার্তা ভারতের International বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, গঠনমূলক সম্পর্কের বার্তা ভারতের 84 Views জাতিসংঘের আদালতে মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায়: স্বস্তিতে রোহিঙ্গারা, প্রত্যাবর্তনে অনিশ্চয়তা International জাতিসংঘের আদালতে মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায়: স্বস্তিতে রোহিঙ্গারা, প্রত্যাবর্তনে অনিশ্চয়তা 81 Views