স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমলো ৬১৮২ টাকা

****
分享到 Eidok
স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমলো ৬১৮২ টাকা
图片:来源收集

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে একলাফে ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এতে টানা ৯ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমলো ৩৪ হাজার ৭০০ টাকা।

শনিবার (২১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর বিষয়টি জানায় বাজুস। নতুন এই দর রোববার (২২ নভেম্বর) থেকেই কার্যকর হবে।

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) সকালে স্বর্ণের ভরিতে একলাফে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছিল বাজুস। ওইদিন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

দেশের বাজারে টানা ৩ দফায় বাড়ানোর পর গত ৬ নভেম্বর ভরিপ্রতি স্বর্ণের দাম একলাফে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। এরপর ১১ নভেম্বর টানা দ্বিতীয় দফায় ২ হাজার ৭৪১ টাকা, ১২ নভেম্বর তৃতীয় দফায় ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর চতুর্থ দফায় ২ হাজার ১৫৮ টাকা, ১৪ নভেম্বর পঞ্চম দফায় ২ হাজার ২১৬ টাকা এবং ১৮ নভেম্বর ষষ্ঠ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়।

এআই খাতের শেয়ারবাজারে ধস ও সুদের হার বাড়ার আশঙ্কায় স্বর্ণের দামে টানা পতন
পরবর্তীতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আবারও সপ্তম দফায় দেশের বাজারে ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয় স্বর্ণের দাম। পাশাপাশি শুক্রবার (২০ নভেম্বর) স্বর্ণের দাম ভরিপ্রতি একলাফে ১০ হাজার ৯৬৪ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস। সবশেষ শনিবার রাতেও স্বর্ণের দাম কমানোর ঘোষণা এলো।

সবমিলিয়ে চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত মোট ১৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফায় দাম বাড়ানো হলেও ৭৬ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে। যেখানে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর মোট ৬৪ বার দাম বাড়ানো হলেও মাত্র ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

তবে দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। সবশেষ নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পড়বে ৩ হাজার ৩৩ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ১ হাজার ৯২৫ টাকা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কুড়িগ্রামে কৃষক সেমিনার অনুষ্ঠিত 农业-经济与贸易 মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কুড়িগ্রামে কৃষক সেমিনার অনুষ্ঠিত 12 Views ১৮ দিনে পোশাক শিল্পে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি: রপ্তানি বাজারে বড় ধরনের সংকটের পূর্বাভাস 农业-经济与贸易 ১৮ দিনে পোশাক শিল্পে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি: রপ্তানি বাজারে বড় ধরনের সংকটের পূর্বাভাস 55 Views সোনার বাজারে বড় দরপতন: এক বছরে লাখ টাকা কমেছে ভরিতে, কী বলছে বাজার বিশ্লেষণ 农业-经济与贸易 সোনার বাজারে বড় দরপতন: এক বছরে লাখ টাকা কমেছে ভরিতে, কী বলছে বাজার বিশ্লেষণ 54 Views সিংড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ভেজাল গুড়ের কারখানা ধ্বংস, জরিমানা ১ লাখ 农业-经济与贸易 সিংড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ভেজাল গুড়ের কারখানা ধ্বংস, জরিমানা ১ লাখ 68 Views স্বর্ণের বাজারে বড় দরপতন: ভরিতে কমল দুই হাজার টাকার বেশি 农业-经济与贸易 স্বর্ণের বাজারে বড় দরপতন: ভরিতে কমল দুই হাজার টাকার বেশি 91 Views মানবপাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসনে সাতক্ষীরায় দুই দিনের উদ্যোক্তা মেলা 农业-经济与贸易 মানবপাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসনে সাতক্ষীরায় দুই দিনের উদ্যোক্তা মেলা 73 Views সময়মতো রিটার্নে ৫২ কোটি টাকা প্রণোদনা পেলেন ২ লাখ করদাতা 农业-经济与贸易 সময়মতো রিটার্নে ৫২ কোটি টাকা প্রণোদনা পেলেন ২ লাখ করদাতা 38 Views