চিরিরবন্দরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশরেফুল আলম আটক

দিনাজপুরের চিরিরবন্দরে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোশরেফুল আলমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।..
Eidokでシェア
চিরিরবন্দরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশরেফুল আলম আটক
写真:提供

রোববার (২২ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি চিরিরবন্দর থানাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ আবুল হোসেন সরকার।

পুলিশ সূত্রে জানা যায়, দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টি, নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চিরিরবন্দর থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি তিনি।

মামলা নম্বর-২২, জিআর নম্বর-১৬১, তারিখ ২০ জুন ২০২৬। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০২৩)-এর ৮, ৯(১), ৭, ১০ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়।

গ্রেপ্তারের পর রোববার (২২ নভেম্বর) তাঁকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

コメント 0

コメントがありません