সাতক্ষীরা

বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে  দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে বনবিভাগের প্রয়োজনীয় তল্লাশি ও নিরাপত্তা প্রক্রিয়া সম্পন্ন করে ট্রলারগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।..
Eidok पर शेयर करें
বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে  দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা
फ़ोटो: संग्रहीत

বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে  দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সুন্দরবনের ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে পূর্ণার্থীদের নিয়ে দূবলার চরের উদ্দেশ্যে যাত্রা করেছে ৭টি ট্রলার। রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে বনবিভাগের প্রয়োজনীয় তল্লাশি ও নিরাপত্তা প্রক্রিয়া সম্পন্ন করে ট্রলারগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বলেন,  এবারের রাস পূজায় অংশ নিতে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে ৬টি ট্রলারে মোট ১৮১ জন তীর্থযাত্রী ও ১৩ জন ক্রু। এছাড়া কোবাদক স্টেশন থেকে ১ টি ট্রলার ২৭ জন তীর্থযাত্রী ও ৩ জন ক্রুসহ মোট ২২৪ জনকে নিয়ে যাত্রা করেছেন। যাত্রার আগে বনবিভাগের পক্ষ থেকে ট্রলারগুলোতে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীদের নিরাপত্তা, প্রয়োজনীয় কাগজপত্র এবং সুন্দরবনে প্রবেশসংক্রান্ত নিয়মকানুন যাচাই করা হয় এবং একই সাথে করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।  

বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম বলেন, সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী রাস পূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন। প্রতিবছর রাস পূজা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থী সুন্দরবনের দুবলার চরে সমবেত হন। ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও পুণ্যস্নানের মধ্য দিয়ে পালিত হয় এই উৎসব।

তবে বনবিভাগের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা দিয়ে পুণ্যার্থীদের যানবাহন নির্বিঘ্নে পৌঁছাতে পারে সে ব্যবস্থা করা হয়েছে। রেঞ্জ কর্মকর্তা বলেন পূর্ণাথী বহনকারী যানবাহন ফিরে না আসা পর্যন্ত বনবিভাগের টহলরত সকল সদস্য সুন্দরবনের  বিভিন্ন স্থানে টহলে থাকবেন।এছাড়া পুলিশ, কোষ্টগার্ড ও অন্যান্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।   

বনবিভাগের পক্ষ থেকে জানা যায়, গতবারে পাশের সংখ্যা ১২টি এবং পুণ্যার্থীর সংখ্যা ছিল বুড়িগোয়ালিনী ষ্টেশনে ২১৬ জন ও কোবাদক ষ্টেশনে ২৪০ জন সহ মোট ৪৫৬ জন। এর থেকে রাজস্ব আদায় হয়েছিল ৬২ হাজার ৫শত বাষট্রি টাকা ২৫ পয়সা।  এবার রাজস্ব আদায় হয়েছে ৩৭ হাজার ২৩১ টাকা ৫০ পয়সা। 
ছবি-   সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের বুড়িগোয়ালিনী ষ্টেশন থেকে পাশ নিয়ে দুবলারচরে রাশ মেলায় যাত্রাকৃত ট্রলার ।
       

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা धर्म और शिक्षा মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা 55 Views সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শুরু, ২৪ নভেম্বর পুণ্যস্নানে সমাপ্তি धर्म और शिक्षा সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শুরু, ২৪ নভেম্বর পুণ্যস্নানে সমাপ্তি 56 Views তালা মহিলা কলেজের শিক্ষার পরিবেশে মুগ্ধ জেলা পরিষদ প্রশাসক, দিলেন উন্নয়নের আশ্বাস धर्म और शिक्षा তালা মহিলা কলেজের শিক্ষার পরিবেশে মুগ্ধ জেলা পরিষদ প্রশাসক, দিলেন উন্নয়নের আশ্বাস 63 Views দুর্নীতিমুক্ত ও আদর্শবান মানুষ হওয়ার আহ্বান এমপি আব্দুল খালেকের धर्म और शिक्षा দুর্নীতিমুক্ত ও আদর্শবান মানুষ হওয়ার আহ্বান এমপি আব্দুল খালেকের 47 Views মৃত্যুর প্রথম রাত কেমন হবে? धर्म और शिक्षा মৃত্যুর প্রথম রাত কেমন হবে? 62 Views দিনাজপুরের বিরলে ধর্মপুর উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন धर्म और शिक्षा দিনাজপুরের বিরলে ধর্মপুর উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন 44 Views জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা धर्म और शिक्षा জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা 102 Views