আফজল খান শিমুল :
আজ ২০ নভেম্বর , রোজ শুক্রবার বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক ও সহিষ্ণু রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির ) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিনে তাঁর রাজনৈতিক ক্যারিয়ার ও দীর্ঘ নেক হায়াত দানের জন্য মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা ও ভোজের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা।
এতে বাদ জুম্মা নামাজ শেষে আখাউড়ার ঐতিহ্যবাহী খড়মপুরের শাহ কল্লা শহীদ (র:) এর মাঝার শরীফে বিশেষ দোয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ নেক হায়াত ও অনাগত দিনে দেশ পরিচালনায় তাঁর আশু সফলতা কামণা করা হয়।
এরপর মাঝারে অবস্থানরত অসহায় ও গরীব-দু:খিদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।
এ সময় আখাউড়া উপজেলা বিএনপির উর্ধতন নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ পুরো অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধান করেন, আখাউড়া উপজেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী- হোসাইন মোঃ ভূঁইয়া সানি ।
Appen „Eye News BD“
Kommentarer 0