স্বর্ণালংকার-টাকা লুটের পর এবার প্রাণনাশের হুমকি, আতঙ্কে শিক্ষক পরিবার

সাতক্ষীরার কালিগঞ্জে এক শিক্ষকের বসতবাড়িতে ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে আতঙ্ক..
مشاركة على Eidok
স্বর্ণালংকার-টাকা লুটের পর এবার প্রাণনাশের হুমকি, আতঙ্কে শিক্ষক পরিবার
الصورة: مجمّعة

সাতক্ষীরার কালিগঞ্জে এক শিক্ষকের বসতবাড়িতে ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। ডাকাতির সময় লুট হওয়া মোবাইল ফোন ব্যবহার করে শিক্ষক ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশসহ নানা ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ করলে কিংবা কাউকে ঘটনা জানালে পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষক নেয়ামুল আলম ও তাঁর পরিবারের সদস্যরা।

গত ১৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। কালিগঞ্জ থানা থেকে মাত্র আধা কিলোমিটার দূরে অবস্থিত ওই শিক্ষকের বাড়িতে মাগরিবের নামাজের পরপরই দুর্বৃত্তরা হানা দেয়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির নিরাপত্তাবাতি জ্বালানোর জন্য রান্নাঘরসংলগ্ন দরজা খুলতেই অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। এ সময় বাড়িতে থাকা শিক্ষক নেয়ামুল আলমের স্ত্রী রওশন আরা (৩৭) ও মেয়ে তাসফিয়া (১২)-এর চোখ-মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে তারা। পরে ঘরের আলমারি তল্লাশি করে একটি ১৪ আনা ওজনের স্বর্ণের চেইন, নগদ ১৬ হাজার ৪০৬ টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরিবারের দাবি, লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।

ঘটনার পরপরই কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

তবে ডাকাতির ঘটনার পর নতুন করে বিপাকে পড়েছে পরিবারটি। তাদের অভিযোগ, লুট হওয়া মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন সময় ফোন দিয়ে প্রাণনাশসহ নানা ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হচ্ছে। থানায় অভিযোগ করলে কিংবা বিষয়টি অন্য কাউকে জানালে পরিবারের সদস্যদের ক্ষতি করার ভয় দেখানো হচ্ছে।

শিক্ষক নেয়ামুল আলমের দাবি, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে তিনি শনাক্ত করতে পেরেছেন। তবে নিজের চাকরি ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁদের পরিচয় প্রকাশ করতে সাহস পাচ্ছেন না। তাঁর আশঙ্কা, সন্দেহভাজনদের নাম প্রকাশ করলে তাঁকে ও পরিবারের সদস্যদের আরও বড় ধরনের বিপদের মুখে পড়তে হতে পারে।

নেয়ামুল আলম হাজী তফিল মহিলা দাখিল মাদ্রাসার কম্পিউটার ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক। তিনি বলেন, “ডাকাতির পর থেকে আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। চুরি হওয়া মোবাইল ফোন থেকেই বারবার হুমকি দেওয়া হচ্ছে। থানায় বা অন্য কোথাও জানালে ক্ষতি করার ভয় দেখানো হচ্ছে। পরিবারের নিরাপত্তা নিয়ে আমি চরম দুশ্চিন্তায় আছি।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, মথুরেশপুর ইউনিয়নসহ কালিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে সাম্প্রতিক সময়ে চুরি ও ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে সন্ধ্যার পর গ্রামাঞ্চলের বসতবাড়িতে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতির ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার, লুট হওয়া মোবাইল ফোন ও অন্যান্য মালামাল উদ্ধার এবং ফোনে হুমকিদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি শিক্ষক ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ جريمة ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ 62 Views মাধবপুরে একই দিনে দুই ত'রুণীর মর'দেহ উ'দ্ধার جريمة মাধবপুরে একই দিনে দুই ত'রুণীর মর'দেহ উ'দ্ধার 132 Views ঢাকায় গ্রেপ্তার শ্যামনগরের সাবেক এমপি দোলন جريمة ঢাকায় গ্রেপ্তার শ্যামনগরের সাবেক এমপি দোলন 110 Views বিয়ানীবাজারে বাড়ছে মাদকের বিস্তার নিয়মিত অভিযানের পরও উদ্বেগ কাটছে না, কঠোর পদক্ষেপ চান সচেতন মহল جريمة বিয়ানীবাজারে বাড়ছে মাদকের বিস্তার নিয়মিত অভিযানের পরও উদ্বেগ কাটছে না, কঠোর পদক্ষেপ চান সচেতন মহল 102 Views ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো সিন্ডিকেটের জাল, মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার দুই جريمة ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো সিন্ডিকেটের জাল, মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার দুই 61 Views ১২ দিনে ৭৮ ককটেল ও ৭৪ পরিবহনে অগ্নিসংযোগ: জননিরাপত্তায় নজিরবিহীন সংকট جريمة ১২ দিনে ৭৮ ককটেল ও ৭৪ পরিবহনে অগ্নিসংযোগ: জননিরাপত্তায় নজিরবিহীন সংকট 70 Views বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতা: চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগ সভাপতি শফিকুর ইসলাম গ্রেফতার جريمة বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতা: চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগ সভাপতি শফিকুর ইসলাম গ্রেফতার 77 Views