ছোট পর্দার নতুন প্রজন্মের আলোচিত মুখ মডেল অভিনেত্রী সুমাইয়া খন্দকা

ছোট পর্দার নতুন প্রজন্মের আলোচিত মুখ মডেল অভিনেত্রী সুমাইয়া খন্দকা
Chia sẻ lên Eidok
ছোট পর্দার নতুন প্রজন্মের আলোচিত মুখ মডেল অভিনেত্রী সুমাইয়া খন্দকা
Ảnh: tư liệu

ছোট পর্দার নতুন প্রজন্মের আলোচিত মুখ মডেল অভিনেত্রী সুমাইয়া খন্দকার

*সোহাগ হোসেন শান্ত, বিনোদন প্রতিবেদক*

বাংলাদেশের ছোট পর্দায় নতুন প্রজন্মের মধ্যে দ্রুত পরিচিত হয়ে উঠছেন মডেল ও অভিনেত্রী সুমাইয়া খন্দকার। অল্প সময়ের মধ্যেই নিজের সাবলীল অভিনয়, মিষ্টি হাসি আর আত্মবিশ্বাসী উপস্থিতি দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

ছোটবেলা থেকেই অভিনয় আর মিডিয়ার প্রতি ভালোবাসা ছিল সুমাইয়ার। সেই ভালোবাসা থেকেই একসময় মডেলিং দিয়ে মিডিয়াতে যাত্রা শুরু করেন তিনি। এরপর একে একে সুযোগ পান নাটকে অভিনয়ের।

তিনি বেশ কয়েকটি নাটক এবং বিভিন্ন মডেলিং প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। ফটোশুট, ফ্যাশন শো, টিভিসি এবং বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনাল কাজেও দেখা গেছে তাকে। প্রতিটি কাজেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন এই তরুণ অভিনেত্রী।

তার অভিনীত নাটকগুলোতে দর্শকরা তার ন্যাচারাল অভিনয়ের প্রশংসা করেছেন। বিশেষ করে রোমান্টিক ও পারিবারিক গল্পের চরিত্রগুলোতে তিনি বেশ মানানসই। সহ-শিল্পীরাও তার কাজের প্রতি আন্তরিকতা আর শৃঙ্খলার প্রশংসা করেন।

সুমাইয়া খন্দকার বলেন, "অভিনয় আমার স্বপ্ন, আমার ভালোবাসা। আমি চাই দর্শকরা আমাকে ভালোবেসে মনে রাখুক। তাদের ভালোবাসা পেলেই সামনে আরও ভালো ভালো কাজ উপহার দিতে চাই।"

বর্তমানে বেশ কয়েকটি নতুন নাটক ও মডেলিং প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ভবিষ্যতে বড় পর্দায়ও কাজ করার স্বপ্ন দেখেন এই উদীয়মান তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জনপ্রিয় সুমাইয়া। তার ছবি আর ভিডিওতে প্রতিনিয়ত ভালোবাসা জানাচ্ছেন ভক্তরা। অনেকেই মন্তব্যে লিখছেন, সামনে এই মেয়েটা অনেক দূর যাবে।

ভক্তদের এমন ভালোবাসায় মুগ্ধ সুমাইয়া। তিনি বলেন, "দর্শকরাই আমার শক্তি। তাদের দোয়া আর ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই।"

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy