গোপালগঞ্জ

গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল

গোপালগঞ্জে কয়েক দিনের রাজনৈতিক সহিংসতা ও সড়ক অবরোধের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু..
Eidok پر شیئر
গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল
تصویر: ماخوذ

গোপালগঞ্জে কয়েক দিনের রাজনৈতিক সহিংসতা ও সড়ক অবরোধের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। এর প্রভাব কাটিয়ে দুই দিন বন্ধ থাকার পর শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে সাতক্ষীরা-ঢাকা রুটে গোপালগঞ্জ হয়ে দূরপাল্লার বাস চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে এখনো কিছুটা উদ্বেগ রয়েছে।

পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার (১৮ নভেম্বর) বিকেল থেকে সাতক্ষীরা-গোপালগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই দিন ধরে এ রুটে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। শুক্রবার সকাল ৬টার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়কে পুনরায় বাস চলাচল শুরু হয়।

এদিকে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে ফেরি পারাপারের মাধ্যমে হানিফ এন্টারপ্রাইজ, এসপি গোল্ডেন লাইন, সাতক্ষীরা লাইন, মাস্টার ট্রাভেলস, সায়রা পরিবহন, সুন্দরবন লাইন, মামুন এন্টারপ্রাইজ ও এইচআর পরিবহনসহ ১০ থেকে ১৫টি পরিবহন কোম্পানির বাস চলাচল স্বাভাবিক ছিল।

সাতক্ষীরা লাইনের কাউন্টার ম্যান মোকলেছুর রহমান জানান, দুই দিন সাতক্ষীরা-গোপালগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় শুক্রবার থেকে ওই রুটে আবারও বাস চলাচল শুরু হয়েছে।

টুংগীপাড়া এক্সপ্রেসের কাউন্টার ম্যান মনিরুল ইসলাম বলেন, বুধবার রাত থেকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী তাদের বাস চলাচল বন্ধ ছিল। শুক্রবার সকাল থেকে গোপালগঞ্জ রুট দিয়ে আগের নিয়মে বাস চলাচল শুরু হয়েছে।

ইমাদ পরিবহনের কাউন্টার ম্যান জাহাঙ্গীর হোসেন জানান, শুক্রবার সকাল থেকে তাঁদের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আগের তুলনায় ট্রিপের সংখ্যা কিছুটা কমেছে।

সাতক্ষীরা জেলা পরিবহন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি সরদার মুকুল হোসেন বলেন, শুক্রবার সকাল থেকে সাতক্ষীরা লাইন, এসপি গোল্ডেন লাইন ও এইচআর পরিবহনসহ প্রায় ১৫টি কোম্পানির বাস সাতক্ষীরা থেকে ফরিদপুরের ভাঙ্গা হয়ে পদ্মা সেতু পারাপারের মাধ্যমে চলাচল করছে। গোপালগঞ্জের পরিস্থিতি আপাতত স্বাভাবিক মনে হলেও পরিবহন মালিকদের মধ্যে এখনো শঙ্কা কাটেনি। এ কারণে অনেকে ঝুঁকি নিয়েই গোপালগঞ্জ রুটে বাস চালাচ্ছেন।

তিনি আরও জানান, শুক্রবার রাতের পরিস্থিতি পর্যবেক্ষণ করে শনিবার সকাল থেকে বাস চলাচল আগের নিয়মে পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিবহন সংশ্লিষ্টদের প্রত্যাশা, গোপালগঞ্জের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে সাতক্ষীরা-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল আগের মতো নির্বিঘ্ন হবে এবং যাত্রীদের ভোগান্তি কমবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা ضلع کی خبریں ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা 16 Views গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি ضلع کی خبریں গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি 44 Views বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন ضلع کی خبریں বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন 50 Views ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী ضلع کی خبریں ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী 44 Views চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড ضلع کی خبریں চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড 53 Views প্রধানমন্ত্রীর জন্মদিনে আলহাজ্ব জি কে গউছের ৬২ নিমগাছ রোপণ ضلع کی خبریں প্রধানমন্ত্রীর জন্মদিনে আলহাজ্ব জি কে গউছের ৬২ নিমগাছ রোপণ 91 Views বনবিভাগ সাতক্ষীরারেঞ্জে স্মাট পেট্রোলিং ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ ضلع کی خبریں বনবিভাগ সাতক্ষীরারেঞ্জে স্মাট পেট্রোলিং ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ 48 Views