En directo

প্রধানমন্ত্রীর জন্মদিনে আলহাজ্ব জি কে গউছের ৬২ নিমগাছ রোপণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জে ৬২টি নিমগাছের চারা রোপণ করেছেন হুইপ আলহাজ্ব জি কে গউছ। এ সময় জেলা প্রশাসক জাকির হোসেন শহরের পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও বিভিন্ন উন্নয়ন ক..
Compartir en Eidok
প্রধানমন্ত্রীর জন্মদিনে আলহাজ্ব জি কে গউছের ৬২ নিমগাছ রোপণ
Foto: archivo

লাইভ আপডেট

১actualizaciones
  1. আলহাজ্ব জি কে গউছের ৬২টি নিমগাছ রোপন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জে ৬২টি নিমগাছের চারা রোপণ করেছেন হুইপ আলহাজ্ব জি কে গউছ। এ সময় জেলা প্রশাসক জাকির হোসেন শহরের পরিচ্ছন্নতা,বর্জ্য ব্যবস্থাপনা ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জে ৬২টি নিমগাছের চারা রোপণ করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিডি ক্লিন হবিগঞ্জের উদ্যোগে এবং হবিগঞ্জ পৌরসভার সহযোগিতায় শহরের আধুনিক স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিমগাছের চারা রোপণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ,পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।

এ সময় উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক জাকির হোসেন,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এদিকে,কর্মসূচির আগে ও পরে জেলা প্রশাসক জাকির হোসেন হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় শহরের বর্জ্য ব্যবস্থাপনা,পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে আধুনিক স্টেডিয়াম ও জালাল স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন,আধুনিকায়ন এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও খোঁজখবর নেন জেলা প্রশাসক। পাশাপাশি পৌরসভার চলমান উন্নয়নকাজের গুণগতমান বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।

এ সময় হুইপ আলহাজ্ব জি কে গউছ বলেন,পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

জেলা প্রশাসক জাকির হোসেন বলেন, হবিগঞ্জ শহরকে পরিচ্ছন্ন,বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সমন্বিতভাবে কাজ করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন,নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং পৌরসভার উন্নয়নকাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

কর্মসূচিতে আধুনিক স্টেডিয়াম-সংলগ্ন এলাকার ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শহরের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে নিমগাছের চারা রোপণ করা হয়। পরিচ্ছন্ন,সবুজ ও আধুনিক হবিগঞ্জ গড়ে তোলার প্রত্যয়ে সংশ্লিষ্টরা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা Noticias del distrito ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা 10 Views গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি Noticias del distrito গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি 21 Views গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল Noticias del distrito গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল 47 Views বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন Noticias del distrito বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন 37 Views ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী Noticias del distrito ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী 29 Views চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড Noticias del distrito চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড 38 Views বনবিভাগ সাতক্ষীরারেঞ্জে স্মাট পেট্রোলিং ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ Noticias del distrito বনবিভাগ সাতক্ষীরারেঞ্জে স্মাট পেট্রোলিং ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ 36 Views