মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্য..
Поделиться в Eidok
মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ
Фото: из открытых источников

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় কাটাছরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছয়টি মসজিদে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি এসব মসজিদের ১২ জন ইমাম ও মুয়াজ্জিনের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল নোমান। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতের সহসভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী শহীদুল্লাহ ভূঁইয়া। প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের সাবেক সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল বারী।

প্রধান অতিথির বক্তব্যে শহীদুল্লাহ ভূঁইয়া বলেন, কাটাছরা ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের মানুষের কল্যাণে সমাজসেবামূলক ও সংস্কারধর্মী কার্যক্রম অব্যাহত রাখা হবে। সমাজের ইতিবাচক পরিবর্তনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিয়ন সমাজসেবা বিভাগের সহকারী সেক্রেটারি আমানুল ইসলাম, ওলামা বিভাগের সহসভাপতি মাওলানা ওয়ালীউল্লাহ, বায়তুল মাল সম্পাদক তাজুল ইসলাম খান, পেশাজীবী বিভাগের সভাপতি ডা. রেজাউল করিম চৌধুরী, সাবেক ইউপি সদস্য মনিরুল ইসলাম ও সাবেক সেনা কর্মকর্তা জানে আলম।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক শামীম ফরহাদ মিতুল, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী একরামুল হক সোহাগসহ স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আহম্মদের রহমান সুমন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাঈম এবং ইসলামী সংগীত পরিবেশন করেন আরিফুল ইসলাম। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন সমাজসেবা বিভাগের সভাপতি রসুল আহাম্মদ রনি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা Районные новости ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা 39 Views ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা Районные новости ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা 94 Views গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি Районные новости গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি 57 Views গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল Районные новости গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল 74 Views বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন Районные новости বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন 64 Views ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী Районные новости ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী 52 Views চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড Районные новости চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড 60 Views