ফরিদপুর

ফরিদপুর শহরে পাকা পেঁপের সয়লাব, প্রাকৃতিকভাবে পাকছে তো?

কাঁচা পেঁপে সংগ্রহ করে ধূপের ধোঁয়ায় মাত্র এক দিনে পাকানোর দাবি করছেন এক ব্যবসায়ী, যা নিয়ে ক্রেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে মোবাইল কোর্ট পরিচালনা ও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা..
Поделиться в Eidok
ফরিদপুর শহরে পাকা পেঁপের সয়লাব, প্রাকৃতিকভাবে পাকছে তো?
Фото: из открытых источников

শহরের অলিগলি থেকে শুরু করে বড় বড় ফলের দোকান,বাজার, ফুটপাত ও ভ্রাম্যমাণ ফলের ভ্যান—সবখানেই এখন পাকা পেঁপে বিক্রি করতে দেখা যাচ্ছে। অথচ জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে পর্যাপ্ত পাকা পেঁপে পাওয়া যাচ্ছে না বলে দাবি স্থানীয়দের। গ্রামে পাকা পেঁপের সংকট, অন্যদিকে শহরের বাজারে পেঁপের এমন ছড়াছড়ি ক্রেতাদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
‎সম্প্রতি ফরিদপুর শহরের বিভিন্ন ফলের দোকান ও হাজী শরীয়তুল্লাহ বাজার ঘুরে দেখা যায়, বাজারে প্রচুর পাকা ও আধাপাকা পেঁপে বিক্রি হচ্ছে। শুধু দোকানেই নয়, বিভিন্ন অলিগলি ও সড়কে ভ্রাম্যমাণ ভ্যানগাড়িতে করেও এসব পেঁপে বিক্রি করছেন ব্যবসায়ীরা। এসব পেঁপের উৎস, পাকানোর প্রক্রিয়া এবং খাদ্যনিরাপত্তা নিয়ে ক্রেতাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
‎ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে আসা পেঁপের একটি বড় অংশ টাঙ্গাইলের মধুপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা হয়। কেউ কেউ রাজশাহী থেকেও পাকা পেঁপে এনে বিক্রি করছেন।
‎স্থানীয় আড়তদারদের তথ্য অনুযায়ী, বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি কেজি পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কিংবা তারও বেশি দামে।
‎পেঁপে সংগ্রহ ও পাকানোর প্রক্রিয়া সম্পর্কে হাজী শরীয়তুল্লাহ বাজারের মেসার্স রনি ট্রেডার্সের মালিক অধীর কুমার জানান, স্থানীয় এলাকা, টাঙ্গাইলের মধুপুরসহ বিভিন্ন স্থান থেকে কাঁচা পেঁপে সংগ্রহ করেন তারা। পরে পেঁপেগুলো খবরের কাগজে মুড়িয়ে এক জায়গায় স্তূপ করে রাখা হয়। এরপর স্তূপের মধ্যে ধূপ জ্বালিয়ে ধোঁয়া তৈরি করা হয়। তার দাবি, এই প্রক্রিয়ায় মাত্র এক দিনের মধ্যেই পেঁপে পেকে যায় এবং রং পরিবর্তন করে।
‎নিজেদেরও এসব পেঁপে খাওয়ার কথা জানিয়ে অধীর কুমার বলেন, তারা নিজেরাও পেঁপে খান, খেয়ে কখনো কোনো সমস্যায় পড়েননি।
‎বাজারে পেঁপে কিনতে আসা ক্রেতাদের মধ্যেও এ নিয়ে উদ্বেগ রয়েছে। ক্রেতা বিষ্ণুপদ সাহা বলেন, বাজারে যেসব পেঁপে বিক্রি হচ্ছে, সেগুলো নিরাপদ কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা না নিলে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হবে না। সন্তানদেরও এসব ফল খাওয়াতে হচ্ছে, অথচ নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে।
‎বিশেষজ্ঞদের মতে, ফল পাকানোর ক্ষেত্রে নিরাপদ ও অনুমোদিত পদ্ধতি অনুসরণ করা জরুরি। অননুমোদিত রাসায়নিক বা ক্ষতিকর উপাদান ব্যবহার করা হলে তা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তবে শুধু ধোঁয়া বা পেঁপের রং দেখে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা সম্ভব নয়; প্রয়োজনে পরীক্ষার মাধ্যমে তা যাচাই করতে হবে।
এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, সাধারণত খবরের কাগজ দিয়ে পেঁপে মুড়িয়ে রাখলে এক থেকে দুই দিনের মধ্যে তা পেকে যায়। তবে ব্যবসায়ীরা ধূপ বা স্প্রে ব্যবহার করে পেঁপে পাকাচ্ছেন কি না, তা খতিয়ে দেখা হবে।

ফরিদপুর শহরে পাকা পেঁপের সয়লাব, প্রাকৃতিকভাবে পাকছে তো?

 

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এ বিষয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবগত করা হয়েছে এবং দ্রুত আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, ফল পাকাতে ক্ষতিকর ধূপ বা রাসায়নিক ব্যবহার করা হলে তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা Районные новости ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা 51 Views ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা Районные новости ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা 105 Views গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি Районные новости গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি 63 Views গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল Районные новости গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল 74 Views বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন Районные новости বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন 65 Views ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী Районные новости ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী 53 Views চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড Районные новости চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড 60 Views