বাগেরহাট

বাগেরহাটে বেশরগাতি মডার্ন গার্লস হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

****
Partager sur Eidok
বাগেরহাটে বেশরগাতি মডার্ন গার্লস হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন
Photo : collectée
বাগেরহাটে বেশরগাতি মডার্ন গার্লস হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

 

নারী শিক্ষার প্রসার এবং আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতি গ্রামে ‘বেশরগাতি মডার্ন গার্লস হাই স্কুল’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু শাহমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আনিচুর রহমান, বিদ্যালয়ের জমিদাতা আলহাজ শেখ হেমায়েতুল ইসলাম, সাবেক সেনা কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক লুৎফর রহমান তালুকদার, সদস্য সচিব মো. মিফতা উদ্দিন, পশ্চিমভাগ বেলায়েত হোসেন দাখিল মাদ্রাসার সুপার মো. নুরুল ইসলাম, বেশরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সালেহুর রহমান বাবু, অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ শাহাজান আলী, বায়তুল লতিফ জামে মসজিদের সভাপতি শেখ শহর আলী, সাধারণ সম্পাদক কবির হোসেন মিন্টু, সাবেক ইউপি সদস্য লাল মিয়া, বিএনপি নেতা আমানুর রহমান, বোরহান উদ্দিন, সালমান হুসাইন, মাহফুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও প্রতিষ্ঠানের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. সাব্বির হোসেন।

এ সময় জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম দ্রুত চালুর ওপর গুরুত্বারোপ করেন। তিনি দ্রুত বিদ্যালয়ের নির্ধারিত স্থান   নির্মাণ উপযোগী করে  শ্রেণিকক্ষ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন।” শ্রেণিকক্ষ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন। একই সঙ্গে ২০২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়েও গুরুত্ব দেন।

স্থানীয়দের প্রত্যাশা, বিদ্যালয়টি প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের মেয়েদের শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে। বিশেষ করে গ্রামীণ জনপদের শিক্ষার্থীরা বাড়ির কাছেই মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। নারী শিক্ষার প্রসার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং একটি শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে বেশরগাতি মডার্ন গার্লস হাই স্কুল ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা Nouvelles du district ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা 39 Views ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা Nouvelles du district ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা 94 Views গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি Nouvelles du district গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি 57 Views গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল Nouvelles du district গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল 74 Views বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন Nouvelles du district বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন 64 Views ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী Nouvelles du district ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী 52 Views চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড Nouvelles du district চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড 60 Views