বাগেরহাট

বাগেরহাটে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

****
שיתוף ב-Eidok
বাগেরহাটে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
צילום: ארכיון

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাগেরহাট জেলা বিএনপি।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বাগেরহাট শহরের দশানী  এলাকায় ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওহিদুজ্জামান দীপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন, খাদেম নেয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী মুন্না এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্তসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন বাগেরহাটের মানুষ প্রত্যাখ্যান করেছে। জনগণ কোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না। কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা নাশকতার চেষ্টা করলে তার কঠোর জবাব দেওয়া হবে।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের যেকোনো নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও সোচ্চার রয়েছেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করা হলে তা কঠোর হাতে প্রতিহত করা হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা חדשות המחוז ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা 39 Views ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা חדשות המחוז ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা 94 Views গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি חדשות המחוז গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি 57 Views গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল חדשות המחוז গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল 74 Views বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন חדשות המחוז বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন 64 Views ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী חדשות המחוז ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী 52 Views চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড חדשות המחוז চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড 60 Views