মাধবপুরে একই দিনে দুই ত'রুণীর মর'দেহ উ'দ্ধার

****
Eidok پر شیئر
মাধবপুরে একই দিনে দুই ত'রুণীর মর'দেহ উ'দ্ধার
تصویر: ماخوذ

বিয়ের আনন্দের দিন বিষাদ, মাধবপুরে দুই তরুণীর মরদেহ উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে পৃথক ঘটনায় একই দিনে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বাঘাসুরা ও বহরা ইউনিয়নের দুটি গ্রাম থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের একজনের এদিন বিয়ের কথা ছিল।
নিহতরা হলেন বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের খেলু মিয়ার মেয়ে স্বর্ণা (২০) ও বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়া জান্নাত তন্নী (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে স্বর্ণাকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। অন্যদিকে, সকালে সুমাইয়া জান্নাত তন্নী নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ওই দিনই তন্নীর বিয়ের আয়োজন ছিল।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ পৃথক দুই স্থান থেকে মরদেহ উদ্ধার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, দুই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ جرم ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ 62 Views স্বর্ণালংকার-টাকা লুটের পর এবার প্রাণনাশের হুমকি, আতঙ্কে শিক্ষক পরিবার جرم স্বর্ণালংকার-টাকা লুটের পর এবার প্রাণনাশের হুমকি, আতঙ্কে শিক্ষক পরিবার 58 Views ঢাকায় গ্রেপ্তার শ্যামনগরের সাবেক এমপি দোলন جرم ঢাকায় গ্রেপ্তার শ্যামনগরের সাবেক এমপি দোলন 110 Views বিয়ানীবাজারে বাড়ছে মাদকের বিস্তার নিয়মিত অভিযানের পরও উদ্বেগ কাটছে না, কঠোর পদক্ষেপ চান সচেতন মহল جرم বিয়ানীবাজারে বাড়ছে মাদকের বিস্তার নিয়মিত অভিযানের পরও উদ্বেগ কাটছে না, কঠোর পদক্ষেপ চান সচেতন মহল 102 Views ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো সিন্ডিকেটের জাল, মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার দুই جرم ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো সিন্ডিকেটের জাল, মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার দুই 61 Views ১২ দিনে ৭৮ ককটেল ও ৭৪ পরিবহনে অগ্নিসংযোগ: জননিরাপত্তায় নজিরবিহীন সংকট جرم ১২ দিনে ৭৮ ককটেল ও ৭৪ পরিবহনে অগ্নিসংযোগ: জননিরাপত্তায় নজিরবিহীন সংকট 70 Views বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতা: চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগ সভাপতি শফিকুর ইসলাম গ্রেফতার جرم বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতা: চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগ সভাপতি শফিকুর ইসলাম গ্রেফতার 77 Views