মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাঁরা আমাদের গর্ব ও ইতিহাস: ইউএনও ইরফানুর রহমান

কালিগঞ্জ মুক্ত দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ..
Del på Eidok
মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাঁরা আমাদের গর্ব ও ইতিহাস: ইউএনও ইরফানুর রহমান
Foto: arkiv

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে ২০ নভেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ও সাহসিকতায় কালিগঞ্জ থানা হানাদারমুক্ত হয়। গৌরবোজ্জ্বল সেই ইতিহাস স্মরণে শুক্রবার (২০ নভেম্বর) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ উপজেলা কমান্ডের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।

সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় মহৎপুর সরকারি গোরস্থানে শহীদ মুক্তিযোদ্ধা ইউনূসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্কের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইরফানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফসহ বীর মুক্তিযোদ্ধারা। এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইরফানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান শাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু ও বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দখলদার পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের পরাজিত করে সহ-অধিনায়ক ক্যাপ্টেন এম নুরুল হুদার (অব.) নেতৃত্বে একদল বীর মুক্তিযোদ্ধা ২০ নভেম্বর কালিগঞ্জ থানাকে হানাদারমুক্ত ঘোষণা করেন। এ দিনটি কালিগঞ্জবাসীর জন্য গৌরব, আত্মত্যাগ ও বিজয়ের স্মারক।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইরফানুর রহমান বলেন, কালিগঞ্জে যোগদানের পরদিনই হানাদারমুক্ত দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার সীমিত পরিসরে আয়োজন করা হলেও আগামীতে আরও বৃহৎ পরিসরে দিবসটি উদযাপনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, যারা দেশের স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন, তাঁরা চির অমর। আর যেসব বীর মুক্তিযোদ্ধা বেঁচে আছেন, তাঁরা জাতির গর্ব ও ইতিহাস। তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া সবার দায়িত্ব। কালিগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতাও কামনা করেন তিনি।

এ সময় মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণে আগামী ১৬ ডিসেম্বর অথবা ২৬ মার্চ জাতীয় দিবসের কোনো একটিতে মুক্তিযুদ্ধভিত্তিক একটি স্মারক সংকলন প্রকাশের উদ্যোগ নেওয়ার কথাও জানান ইউএনও।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের ২০ নভেম্বর কালিগঞ্জের মুক্তির মধ্য দিয়ে এলাকার মানুষের মধ্যে স্বাধীনতার বিজয়বার্তা ছড়িয়ে পড়ে। প্রতিবছর এ দিনটি স্থানীয়ভাবে স্মরণ করা হয়, যাতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও স্বাধীনতার প্রকৃত তাৎপর্য জানতে পারে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা Distriktsnyheder ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা 40 Views ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা Distriktsnyheder ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা 94 Views গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি Distriktsnyheder গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি 58 Views গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল Distriktsnyheder গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল 74 Views বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন Distriktsnyheder বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন 64 Views ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী Distriktsnyheder ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী 52 Views চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড Distriktsnyheder চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড 60 Views