ঢাকা

ঢাকায় গ্রেপ্তার শ্যামনগরের সাবেক এমপি দোলন

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার..
分享到 Eidok
ঢাকায় গ্রেপ্তার শ্যামনগরের সাবেক এমপি দোলন
图片:来源收集

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে শ্যামনগর থানায় দায়ের করা সাতটি মামলায় তিনি অভিযুক্ত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১-এর বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার এস এম আতাউল হক দোলন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে শ্যামনগর থানায় দায়ের করা মামলাগুলোর মধ্যে হত্যা, বিস্ফোরক ব্যবহার, বিশেষ ক্ষমতা আইন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর শ্যামনগর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় (এফআইআর নং-৪, জিআর নং-২৬৭) তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ৪২৭, ৩৭৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। একই বছরের ১৯ জানুয়ারি দায়ের করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় (এফআইআর নং-১৪, জিআর নং-১৪) সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ১৮ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

এ ছাড়া ২০২৫ সালের ৫ জুন দায়ের করা বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় (এফআইআর নং-৭, জিআর নং-১৬২) বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৪ ও ৬ ধারা এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ও ২৫(ডি) ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে।

২০২৬ সালেও তার বিরুদ্ধে নতুন করে একাধিক মামলা হয়েছে। ১৯ মার্চ দায়ের করা মামলায় (এফআইআর নং-১৮, জিআর নং-৬৭) দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৪২৭, ৫০৬ ও ১১৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ আনা হয়। একই বছরের ২ জুন দায়ের করা অপর মামলায় (এফআইআর নং-৫, জিআর নং-১৮৫) দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ রয়েছে।

এদিকে, ২০০৬ সালের ৫ মে শ্যামনগর থানায় দায়ের করা আরও দুটি পুরোনো মামলাও রয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে একটি মামলায় (জিআর নং-১৪৮) দণ্ডবিধির ৩০৭, ১৪৩, ৩২৩, ৩৭৯, ৩৫৪, ৩৮৫ ও ৩৬৩ ধারায় অভিযোগ আনা হয়েছিল। অপর মামলাটি (এফআইআর নং-০৯, জিআর নং-১০৮) দণ্ডবিধির ১৪৩, ৪৪৭ ও ৩০৭ ধারায় দায়ের করা হয়। এ মামলায় ২০০৬ সালের ২৬ অক্টোবর ৭০৬ নম্বর চার্জশিট দাখিল করা হয়েছিল।

শ্যামনগরের একাধিক মামলায় অভিযুক্ত সাবেক এই সংসদ সদস্যের রাজধানীতে গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচারিক ও তদন্ত কার্যক্রমে নতুন অগ্রগতি আসতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে।

তবে গ্রেপ্তারের পর তাকে শ্যামনগরে নেওয়া হবে, নাকি ঢাকাতেই পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ (Simplified): 犯罪 ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ 53 Views স্বর্ণালংকার-টাকা লুটের পর এবার প্রাণনাশের হুমকি, আতঙ্কে শিক্ষক পরিবার (Simplified): 犯罪 স্বর্ণালংকার-টাকা লুটের পর এবার প্রাণনাশের হুমকি, আতঙ্কে শিক্ষক পরিবার 48 Views মাধবপুরে একই দিনে দুই ত'রুণীর মর'দেহ উ'দ্ধার (Simplified): 犯罪 মাধবপুরে একই দিনে দুই ত'রুণীর মর'দেহ উ'দ্ধার 125 Views বিয়ানীবাজারে বাড়ছে মাদকের বিস্তার নিয়মিত অভিযানের পরও উদ্বেগ কাটছে না, কঠোর পদক্ষেপ চান সচেতন মহল (Simplified): 犯罪 বিয়ানীবাজারে বাড়ছে মাদকের বিস্তার নিয়মিত অভিযানের পরও উদ্বেগ কাটছে না, কঠোর পদক্ষেপ চান সচেতন মহল 93 Views ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো সিন্ডিকেটের জাল, মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার দুই (Simplified): 犯罪 ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো সিন্ডিকেটের জাল, মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার দুই 61 Views ১২ দিনে ৭৮ ককটেল ও ৭৪ পরিবহনে অগ্নিসংযোগ: জননিরাপত্তায় নজিরবিহীন সংকট (Simplified): 犯罪 ১২ দিনে ৭৮ ককটেল ও ৭৪ পরিবহনে অগ্নিসংযোগ: জননিরাপত্তায় নজিরবিহীন সংকট 70 Views বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতা: চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগ সভাপতি শফিকুর ইসলাম গ্রেফতার (Simplified): 犯罪 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতা: চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগ সভাপতি শফিকুর ইসলাম গ্রেফতার 77 Views