সাতক্ষীরা

পাইলসের লক্ষণ অবহেলা নয়, সময়মতো চিকিৎসা নেওয়ার আহ্বান সাতক্ষীরায়

পাইলস প্রতিরোধে আঁশযুক্ত খাবার ও পর্যাপ্ত পানি পানের পরামর্শ চিকিৎসকদের
Partager sur Eidok
পাইলসের লক্ষণ অবহেলা নয়, সময়মতো চিকিৎসা নেওয়ার আহ্বান সাতক্ষীরায়
Photo : collectée

পাইলস (অর্শ) সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে ধারণা দেওয়া এবং সময়মতো চিকিৎসা গ্রহণে মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) সকালে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কোলোরেক্টাল ক্যান্সার কনসালটেশন সেন্টারের উদ্যোগে সকালে শহরের চৌরঙ্গী মোড় থেকে র‌্যালিটি বের হয়। বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে নিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জবেদা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পাইলস ও কোলোরেক্টাল ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন ডা. মো. আসাদুজ্জামান। এ সময় সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডা. জয়ন্ত সরকার এবং জবেদা ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. এনামুল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

র‌্যালিতে পাইলস প্রতিরোধে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। নিয়মিত মলত্যাগের অভ্যাস গড়ে তোলা, পর্যাপ্ত পানি পান, আঁশযুক্ত খাবার গ্রহণ এবং মলত্যাগের সময় অতিরিক্ত চাপ প্রয়োগ না করার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

আলোচনা সভায় পাইলসের লক্ষণ, রোগের কারণ, প্রতিরোধের উপায় ও আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, পাইলস একটি পরিচিত স্বাস্থ্যসমস্যা হলেও সামাজিক সংকোচ ও অবহেলার কারণে অনেকেই প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হন না। ফলে অনেক ক্ষেত্রে রোগ জটিল আকার ধারণ করতে পারে।

তাঁরা আরও বলেন, মলত্যাগের সময় রক্তপাত, ব্যথা, চুলকানি কিংবা মলদ্বারের আশপাশে অস্বস্তি দেখা দিলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। এসব উপসর্গ দেখা দিলে নিজে নিজে ওষুধ সেবন না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বিশেষ করে মলদ্বারে রক্তপাতকে শুধু পাইলসের লক্ষণ মনে না করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণ নির্ণয় করা জরুরি।

বক্তারা পাইলস নিয়ে অযথা ভয়, লজ্জা ও সংকোচ দূর করে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম ও পর্যাপ্ত পানি পানসহ দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

সচেতনতামূলক এ কর্মসূচির মাধ্যমে পাইলস সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করা এবং রোগীরা যেন সংকোচ কাটিয়ে সময়মতো চিকিৎসা গ্রহণ করেন, সেই বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

গোপালগঞ্জে হাসপাতালে তাণ্ডব ও অগ্নিসংযোগ: আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন Autre গোপালগঞ্জে হাসপাতালে তাণ্ডব ও অগ্নিসংযোগ: আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন 101 Views রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা Autre রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা 161 Views রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের হানা: নিয়োগ-বাণিজ্য ও ভুয়া হাজিরায় কোটি টাকার দুর্নীতির প্রমাণ Autre রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের হানা: নিয়োগ-বাণিজ্য ও ভুয়া হাজিরায় কোটি টাকার দুর্নীতির প্রমাণ 107 Views সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্স বাতিলের প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন Autre সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্স বাতিলের প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন 58 Views ডায়াবেটিক রোগীর খাদ্যতালিকায় সেদ্ধ ডিম রাখা কি নিরাপদ? Autre ডায়াবেটিক রোগীর খাদ্যতালিকায় সেদ্ধ ডিম রাখা কি নিরাপদ? 69 Views চাঁদপুরে এইচআইভি ঝুঁকি মোকাবিলায় মাঠপর্যায়ের উদ্যোগ ও জবাবদিহিতার সংকট Autre চাঁদপুরে এইচআইভি ঝুঁকি মোকাবিলায় মাঠপর্যায়ের উদ্যোগ ও জবাবদিহিতার সংকট 101 Views চাঁদপুরে ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসাসেবা: মাতৃ মেডিকেল হলের মালিককে জরিমানা ও রহস্যের উদঘাটনে তোলপাড় Autre চাঁদপুরে ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসাসেবা: মাতৃ মেডিকেল হলের মালিককে জরিমানা ও রহস্যের উদঘাটনে তোলপাড় 93 Views