ঘূর্ণীঝড় আকভানের প্রভাব পড়েছে উপকূলের

ঘূর্ণীঝড় আকভানের প্রভাবে অব্যাহত বৃষ্টিপাতে শরণখোলাসহ উপকূল অঞ্চলের জীবনযাত্রা থমকে গেছে। বৃষ্টিতে ভিজে দুবলারচরের শুঁটকিকরণ জেলেদের কোটি টাকার মাছ বিনষ্ট হয়েছে।..
Condividi su Eidok
ঘূর্ণীঝড় আকভানের প্রভাব পড়েছে উপকূলের
Foto: archivio

গত তিনদিন যাবৎ জেলেরা সাগরে মাছ ধরতে না পারায় তারা অপূরণীয় আর্থিক ক্ষতির সম্মূখীন হয়েছেন।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণর্ীঝড় আকভানের প্রভাবে তিন দিন ধরে শরণখোলাসহ সারাদেশে মাঝারী ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে নিত্য খেটে খাওয়া দিনমজুরদের কাজ বন্ধ হয়ে গেছে। সড়কে চলাচলকারী রিক্সাভ্যান, ইজিবাইকসহ যানবাহনে যাত্রী চলাচল কমে যাওয়ায় স্বল্প আয়ের মানুষদের আয় রোজগার কমে গেছে। শরণখোলার খাদা গ্রামের ভ্যানচালক খলিল, সাউথখালী গ্রামের ইজিবাইক চালক আয়নাল হোসেনসহ ভাড়ায় চালিত কয়েকজন মোটর সাইকেলচালক জানান,তিন ধরে বৃষ্টির কারণে যাত্রীর অভাবে তাদের কোন আয় নেই। আয় কমে যাওয়ায়  পরিবার পরিজন নিয়ে  তাদের কষ্ট হচ্ছে।

দুবলার আলোরকোল থেকে শুক্রবার  (২০ নভেম্বর) সকালে  দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোনে জানান, গত তিনদিন যাবৎ সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। ঝড়ো হাওয়ার সাথে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। তিন দিন আগে সাগর থেকে ধরে এনে শুঁকাতে দেওয়া জেলেদের প্রায় কোটি টাকার মাছ বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। তাছাড়া জেলেরা বৈরী আবহাওয়ার কারেণে সাগরে মাছ ধরতে না পারায় তারা আরো কোটি টাকার আর্থিক ক্ষতিতে পড়েছেন। যে ক্ষতি সহসা পুরণ হবার নয়। শুঁটকিকরণ জেলেরা বর্তমানে  তাদের নৌকা ট্রলার নিয়ে সুন্দরবনের আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝেরকেল্লা এলাকাসহ আশেপাশের  খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন বলে তিনি জানান। 

আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, সাগরের আবহাওয়া খারাপ হওয়ায়  গত বুধবার থেকে  জেলেরা সাগরে মাছ ধরতে পারছেনা। মাছ ধরতে না পারায়  জেলেরা অপূরণীয় আর্থিক ক্ষতির সম্মূখীন হয়েছেন। তিন দিনের বৃষ্টিতে জেলেদের বিপুল কাঁচা মাছ ভিজে নষ্ট হয়েছে। টাকার অংকে কোটি টাকার মাছ বিনষ্ট হয়েছে  বলে মোতাসিম ফরাজী জানিয়েছেন।

দুবলার নারিকেলবাড়ীয়াচর থেকে মহাজন আসলাম হোসেন ও শেলারচর থেকে মহাজন আরিফ হোসেন মিঠু জানান, সাগরে ঘূর্ণীঝড়ের প্রভাবে জেলেদের অবস্থা খুবই খারাপ। তারা সাগরে মাছ ধরতে পারছেননা। ব্যপক বৃষ্টিতে বিপুল মাছ ভিজে নষ্ট হয়ে গেছে।

 সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান মোবাইল ফোনে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণীঝড় আকভানের প্রভাবে দুবলারচর অঞ্চলে ব্যপক বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে জেলেদের মাছ ভিজে নষ্ট হয়েছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরা বন্ধ রেখে  কয়েক হাজার জেলে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন বলে এই ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।

ঘূর্ণীঝড় আকভানের প্রভাব পড়েছে উপকূলের

দুবলারচরের ছবি

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডব: উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কসংকেত জারি Environment and Climate বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডব: উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কসংকেত জারি 44 Views ওড়িশা উপকূলে আঘাত হানছে ঘূর্ণিঝড় ‘আকভান’: রেড অ্যালার্ট জারি অন্ধ্রপ্রদেশে Environment and Climate ওড়িশা উপকূলে আঘাত হানছে ঘূর্ণিঝড় ‘আকভান’: রেড অ্যালার্ট জারি অন্ধ্রপ্রদেশে 52 Views বৈরী আবহাওয়ায় মাছ ধরা বন্ধ দুবলারচরের জেলেদের Environment and Climate বৈরী আবহাওয়ায় মাছ ধরা বন্ধ দুবলারচরের জেলেদের 39 Views ভারতের উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', ওড়িশায় ৫০ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে Environment and Climate ভারতের উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', ওড়িশায় ৫০ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে 11 Views দিল্লিতে বায়ুমান সূচক ৫০ পয়েন্ট বৃদ্ধি, বহু এলাকায় 'অতি খারাপ' অবস্থা Environment and Climate দিল্লিতে বায়ুমান সূচক ৫০ পয়েন্ট বৃদ্ধি, বহু এলাকায় 'অতি খারাপ' অবস্থা 22 Views ঘূর্ণিঝড় আকভান: ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি Environment and Climate ঘূর্ণিঝড় আকভান: ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি 13 Views ঘূর্ণিঝড়ের তথ্যের সন্ধানে এসে ব্যবহারকারীরা মুখোমুখি অ্যাক্সেস ডিনায়েড ত্রুটির Environment and Climate ঘূর্ণিঝড়ের তথ্যের সন্ধানে এসে ব্যবহারকারীরা মুখোমুখি অ্যাক্সেস ডিনায়েড ত্রুটির 36 Views