প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

জানিয়েছেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সদস্য এবং মোল্লাহাট উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বি. এম. মোস্তাফিজুর রহমান।
শুভেচ্ছা বার্তায় তিনি তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর-সফল জীবন কামনা করেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বি. এম. মোস্তাফিজুর রহমান বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে—এমন প্রত্যাশা তাঁর। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান।
App «Eye News BD»
Comentarios 0