বিয়ানীবাজারে বাড়ছে মাদকের বিস্তার নিয়মিত অভিযানের পরও উদ্বেগ কাটছে না, কঠোর পদক্ষেপ চান সচেতন মহল

****
مشاركة على Eidok
বিয়ানীবাজারে বাড়ছে মাদকের বিস্তার নিয়মিত অভিযানের পরও উদ্বেগ কাটছে না, কঠোর পদক্ষেপ চান সচেতন মহল
الصورة: مجمّعة

বিয়ানীবাজার প্রতিনিধি:
সিলেটের বিয়ানীবাজারে দিন দিন মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সেবন ও কেনাবেচার অভিযোগে চিন্তিত স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও সচেতন মহল। বিশেষ করে তরুণদের একটি অংশ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ার আশঙ্কায় বিষয়টি এখন সামাজিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
মাদকের বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়মিতই চলছে। বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে অভিযানের পাশাপাশি মাদকের সরবরাহ ও কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে স্থানীয় পর্যায়ে।
সচেতন নাগরিকরা বলছেন, মাদকের বিস্তার রোধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না; মাদকের উৎস, সরবরাহকারী ও কারবারিদের বিরুদ্ধে সমন্বিতভাবে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উদ্যোগ বাড়ানোর প্রয়োজন রয়েছে।
অভিভাবকদের মতে, একটি তরুণের মাদকের সঙ্গে জড়িয়ে পড়া শুধু তার নিজের ভবিষ্যৎ নয়, পুরো পরিবারের জন্যই উদ্বেগের কারণ। তাই পরিবার ও সমাজের পাশাপাশি প্রশাসনের কঠোর নজরদারি ও ধারাবাহিক অভিযান অত্যন্ত জরুরি।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের চলমান মাদকবিরোধী অভিযান আরও জোরদার হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্মিলিত উদ্যোগে বিয়ানীবাজারকে মাদকের ভয়াবহতা থেকে মুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة