বরগুনা

বরগুনায় ১৩ বছর আগে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ, ৩ জনকে যাবজ্জীবন; আসামিদের কাছ থেকে জরিমানার টাকা আদায় করে ভিকটিমকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত

জেলা প্রতিনিধি, বরগুনা।। 
Bagikan di Eidok
বরগুনায় ১৩ বছর আগে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ, ৩ জনকে যাবজ্জীবন; আসামিদের কাছ থেকে জরিমানার টাকা আদায় করে ভিকটিমকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত
Foto: dikumpulkan
বরগুনা সদরে ১৩ বছর আগে এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ করা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোস্তফা শাহরিয়ার খান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রনজুয়ারা সিপু।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গোড়াপদ্দা এলাকার বাসিন্দা নান্না মাঝি, একই ইউনিয়নের শিয়ালীয়া এলাকার মো. জাফর এবং ছোট তালতলী এলাকার কবির।
মামলার বরাতে পিপি রনজুয়ারা সিপু বলেন, দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী বিদ্যালয়ে আসা যাওয়ার পথে তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতেন আসামিরা। ২০১৩ সালের ২৮ জানুয়ারি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মেয়েটিকে পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় ওই তিনজনকে আসামি করে বরগুনা সদর থানায় মামলা করা হয়; যা পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শিশু সহিংসতা মামলা হিসেবে নিষ্পত্তি হয়।
সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও ছয় মাস করে সশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
তবে মামলাটি দায়েরের পর ১৩ বছর পার হওয়া, আসামিদের দীর্ঘদিন হাজতবাস, পূর্বের কোনো মামলা না থাকা এবং বর্তমান বয়স বিবেচনায় মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
পিপি বলেন, দণ্ডিতরা জরিমানার টাকা পরিশোধ করলে ক্ষতিপূরণ হিসেবে তা ভিকটিমকে প্রদান করা হবে বলে রায়ের আদেশ বলা হয়।
তবে জরিমানার টাকা না দিলে আসামিদের স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রোক ও নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ ট্রাইব্যুনালে জমা দেওয়ার জন্য বরগুনার জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন পিপি রনজুয়ারা সিপু।
 
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

চীফ হুইপের নির্দেশনায় উপকূলীয় উন্নয়ন: বামনা শহর ও লঞ্চঘাট রক্ষায় ১৩১১ কোটি টাকার প্রকল্প Berita Kabupaten চীফ হুইপের নির্দেশনায় উপকূলীয় উন্নয়ন: বামনা শহর ও লঞ্চঘাট রক্ষায় ১৩১১ কোটি টাকার প্রকল্প 64 Views ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা Berita Kabupaten ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা 61 Views ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা Berita Kabupaten ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা 114 Views গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি Berita Kabupaten গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি 69 Views গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল Berita Kabupaten গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল 80 Views বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন Berita Kabupaten বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন 69 Views ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী Berita Kabupaten ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী 56 Views