ভালুকায় ৩০ টাকা কেজি দরে পোশাক শ্রমিকদের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

নির্ধারিত মূল্যে চাল বিতরণের এ উদ্যোগ পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনার ক্ষেত্রে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।..
Eidok پر شیئر
ভালুকায় ৩০ টাকা কেজি দরে পোশাক শ্রমিকদের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন
تصویر: ماخوذ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার তিনটি পৃথক স্থানে এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

উপজেলার আমতলী, আইডিয়াল মোড় ও কাশর চৌরাস্তায় পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। নির্ধারিত মূল্যে চাল বিতরণের এ উদ্যোগ পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনার ক্ষেত্রে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় সংশ্লিষ্টরা জানান, সাধারণ শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সাশ্রয়ী মূল্যে চাল বিতরণের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় পোশাকশ্রমিকদের মধ্যে এ কার্যক্রম স্বস্তি ও ইতিবাচক সাড়া ফেলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین