ভালুকায় ৩০ টাকা কেজি দরে পোশাক শ্রমিকদের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

নির্ধারিত মূল্যে চাল বিতরণের এ উদ্যোগ পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনার ক্ষেত্রে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।..
Eidok-এ শেয়ার
ভালুকায় ৩০ টাকা কেজি দরে পোশাক শ্রমিকদের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন
ছবি: সংগৃহীত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার তিনটি পৃথক স্থানে এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

উপজেলার আমতলী, আইডিয়াল মোড় ও কাশর চৌরাস্তায় পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। নির্ধারিত মূল্যে চাল বিতরণের এ উদ্যোগ পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনার ক্ষেত্রে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় সংশ্লিষ্টরা জানান, সাধারণ শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সাশ্রয়ী মূল্যে চাল বিতরণের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় পোশাকশ্রমিকদের মধ্যে এ কার্যক্রম স্বস্তি ও ইতিবাচক সাড়া ফেলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

কুমিল্লায় যানবাহনসহ ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইলের ডিসপ্লে আটক করেছে বিজিবি জেলার খবর কুমিল্লায় যানবাহনসহ ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইলের ডিসপ্লে আটক করেছে বিজিবি 39 ভিউ ফরিদপুরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নামল ৫ প্লাটুন আনসার সদস্য জেলার খবর ফরিদপুরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নামল ৫ প্লাটুন আনসার সদস্য 23 ভিউ মৌলভীবাজারের কমলগঞ্জে ২৪ নভেম্বর বসছে ১৮৪তম মহারাসের আসর জেলার খবর মৌলভীবাজারের কমলগঞ্জে ২৪ নভেম্বর বসছে ১৮৪তম মহারাসের আসর 55 ভিউ নারকোটিক্সের সেই বেলাল আবার কুষ্টিয়ায়, পুরোনো অভিযোগ ঘিরে নতুন প্রশ্ন জেলার খবর নারকোটিক্সের সেই বেলাল আবার কুষ্টিয়ায়, পুরোনো অভিযোগ ঘিরে নতুন প্রশ্ন 80 ভিউ চীফ হুইপের নির্দেশনায় উপকূলীয় উন্নয়ন: বামনা শহর ও লঞ্চঘাট রক্ষায় ১৩১১ কোটি টাকার প্রকল্প জেলার খবর চীফ হুইপের নির্দেশনায় উপকূলীয় উন্নয়ন: বামনা শহর ও লঞ্চঘাট রক্ষায় ১৩১১ কোটি টাকার প্রকল্প 78 ভিউ ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা জেলার খবর ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা 96 ভিউ ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা জেলার খবর ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা 134 ভিউ