বগুড়া

বগুড়া ধুনটে বিএনপি কার্যালয়ের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ ও ককটেল হামলা

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার একদিন পর এবার উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে পেট্রোল বোমাসদৃশ একটি বস্তু বিস্ফোরণের ..
Eidok'ta paylaş
বগুড়া ধুনটে বিএনপি কার্যালয়ের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ ও ককটেল হামলা
Fotoğraf: derleme

একই রাতে চৌকিবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

বগুড়া ধুনটে বিএনপি কার্যালয়ের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ ও ককটেল হামলা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে বিকট শব্দ শুনতে পান স্থানীয় লোকজন।  পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সড়কে পলিথিনে মোড়ানো একটি বস্তু ও বিস্ফোরণের আলামত দেখতে পান।  এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

বগুড়া ধুনটে বিএনপি কার্যালয়ের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ ও ককটেল হামলা

অন্যদিকে, একই রাতে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের যুগিগাঁতি চারমাথা বাজারে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পরপর দুটি ককটেল বিস্ফোরণের অভিযোগ করেন স্থানীয় নেতাকর্মীরা।  বিএনপির নেতাকর্মীদের দাবি, দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের উদ্দেশ্যে দুর্বৃত্তরা পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করেছে। তবে এসব ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মথুরাপুর বাজারে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এক দিনের ব্যবধানে উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

বগুড়া ধুনটে বিএনপি কার্যালয়ের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ ও ককটেল হামলা

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ১১টার দিকে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সড়কে পেট্রোল বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।  সেখানে পলিথিনে মোড়ানো একটি বস্তু পাওয়া গেছে।  এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

কুমিল্লায় যানবাহনসহ ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইলের ডিসপ্লে আটক করেছে বিজিবি İlçe Haberleri কুমিল্লায় যানবাহনসহ ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইলের ডিসপ্লে আটক করেছে বিজিবি 38 Views ফরিদপুরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নামল ৫ প্লাটুন আনসার সদস্য İlçe Haberleri ফরিদপুরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নামল ৫ প্লাটুন আনসার সদস্য 23 Views মৌলভীবাজারের কমলগঞ্জে ২৪ নভেম্বর বসছে ১৮৪তম মহারাসের আসর İlçe Haberleri মৌলভীবাজারের কমলগঞ্জে ২৪ নভেম্বর বসছে ১৮৪তম মহারাসের আসর 53 Views নারকোটিক্সের সেই বেলাল আবার কুষ্টিয়ায়, পুরোনো অভিযোগ ঘিরে নতুন প্রশ্ন İlçe Haberleri নারকোটিক্সের সেই বেলাল আবার কুষ্টিয়ায়, পুরোনো অভিযোগ ঘিরে নতুন প্রশ্ন 80 Views চীফ হুইপের নির্দেশনায় উপকূলীয় উন্নয়ন: বামনা শহর ও লঞ্চঘাট রক্ষায় ১৩১১ কোটি টাকার প্রকল্প İlçe Haberleri চীফ হুইপের নির্দেশনায় উপকূলীয় উন্নয়ন: বামনা শহর ও লঞ্চঘাট রক্ষায় ১৩১১ কোটি টাকার প্রকল্প 78 Views ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা İlçe Haberleri ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা 95 Views ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা İlçe Haberleri ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা 134 Views