Uživo

শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ

শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের সিন্দুরখান শাখার কার্যালয়ের বারান্দায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগ। স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেলেও ঘটনাটি তদন্ত করছে পুলিশ।..
Podijeli na Eidoku
শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ
Foto: arhiva

লাইভ আপডেট

১ažuriranja
  1. শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ

    শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের সিন্দুরখান শাখার কার্যালয়ের বারান্দায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগ। স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেলেও ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের সিন্দুরখান শাখার কার্যালয়ের বারান্দায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা গাড়ির টায়ার ব্যবহার করে শাখার প্রধান ফটকের সামনের বারান্দায় আগুন ধরিয়ে দেয়। তবে স্থানীয় লোকজনের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ব্যাংকটি।

গ্রামীণ ব্যাংকের সিন্দুরখান শাখার ব্যবস্থাপক অজিত চক্রবর্তী জানান, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা শাখার প্রধান ফটকের সামনের বারান্দায় গাড়ির টায়ার দিয়ে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা দ্রুত এগিয়ে আসেন। এ সময় দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

খবর পেয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

এদিকে,অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ জসিম বলেন,‘যারা দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতা করছে, এই আগুনের তাপ তাদের ঘরেও পৌঁছাতে পারে।’

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন,অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত,তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব :বিএনপি নেতা কিবরিয়া স্বপন Vijesti iz okruga একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব :বিএনপি নেতা কিবরিয়া স্বপন 53 Views সীতাকুণ্ডে প্রতিবেশীর বিরুদ্ধে হামলা-মামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন Vijesti iz okruga সীতাকুণ্ডে প্রতিবেশীর বিরুদ্ধে হামলা-মামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন 69 Views সালথায় লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল Vijesti iz okruga সালথায় লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল 53 Views বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ Vijesti iz okruga বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ 59 Views বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ Vijesti iz okruga বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ 51 Views কিশোরগঞ্জের কুলিয়ারচরে সন্দেহভাজন ছাত্রলীগ কর্মী আটক Vijesti iz okruga কিশোরগঞ্জের কুলিয়ারচরে সন্দেহভাজন ছাত্রলীগ কর্মী আটক 54 Views ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী Vijesti iz okruga ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী 27 Views