আবেগী না হয়ে সন্ত্রাসী আওয়ামী লীগকে পুলিশে ধরিয়ে দিন— সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু এসব কথা বলেন..
مشاركة على Eidok
আবেগী না হয়ে সন্ত্রাসী আওয়ামী লীগকে পুলিশে ধরিয়ে দিন— সাইদুর রহমান বাচ্চু
الصورة: مجمّعة

দলের নেতাকর্মীদের আবেগপ্রবণ না হয়ে সতর্ক থাকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। একই সঙ্গে তিনি পুলিশ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বক্তব্যে নিজের বাড়িতে হামলার প্রসঙ্গ টেনে তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়েই জীবন পার করেছি, অথচ আমার বাড়িতেই হামলা হয়েছে। তাই তথাকথিত হাইব্রিডদের বিষয়ে সবাইকে সাবধান থাকতে হবে। কখন, কোথা থেকে হামলা হতে পারে—সে ব্যাপারে সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখতে হবে।

পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে জেলা বিএনপির এই সাধারণ সম্পাদক বলেন, গত ১৭ বছর যেভাবে আমাদের বাড়িতে ঘুমাতে দেওয়া হয়নি, আন্দোলন-সংগ্রাম করতে দেওয়া হয়নি এবং ফোন ট্র্যাকিং করে হয়রানি করা হয়েছে, আপনারা সেই কাজগুলোই এখন সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োগ করুন। সন্ত্রাসী আওয়ামী লীগকে ধরতে আমরা আপনাদের সব ধরনের সহযোগিতা করব।

অনুষ্ঠানে জেলা বিএনপি ও জাতীয়তাবাদী কৃষকদলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

সাতক্ষীরায় জামায়াতের উপজেলা ও পৌরসভা আমীরদের শপথ গ্রহণ السياسة সাতক্ষীরায় জামায়াতের উপজেলা ও পৌরসভা আমীরদের শপথ গ্রহণ 49 Views উল্লাপাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ السياسة উল্লাপাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ 53 Views নৈরাজ্যের প্রতিবাদে খানসামায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ السياسة নৈরাজ্যের প্রতিবাদে খানসামায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ 59 Views রাণীশংকৈলে নৈরাজ্য বিরোধী বিক্ষোভ: তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ যুবদলের السياسة রাণীশংকৈলে নৈরাজ্য বিরোধী বিক্ষোভ: তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ যুবদলের 82 Views মুকসুদপুরে নজিরবিহীন সহিংসতা: থানা ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, রাজনৈতিক কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব السياسة মুকসুদপুরে নজিরবিহীন সহিংসতা: থানা ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, রাজনৈতিক কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব 37 Views বিরলে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির মোটরসাইকেল র‍্যালি ও প্রতিবাদ সভা السياسة বিরলে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির মোটরসাইকেল র‍্যালি ও প্রতিবাদ সভা 34 Views প্রবল বর্ষণ উপেক্ষা করে মোল্লাহাটে বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিল, রাতভর পাহারায় নেতাকর্মীরা السياسة প্রবল বর্ষণ উপেক্ষা করে মোল্লাহাটে বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিল, রাতভর পাহারায় নেতাকর্মীরা 46 Views