একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব :বিএনপি নেতা কিবরিয়া স্বপন

ফরিদপুরে কোনো গাড়িতে অগ্নিসংযোগ বা ভাঙচুরের ঘটনা ঘটলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপন। এ ধরনের ঘটনার দায়দায়িত্ব বিএন..
Eidok'ta paylaş
একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব :বিএনপি নেতা কিবরিয়া স্বপন
Fotoğraf: derleme

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে কোনো গাড়িতে অগ্নিসংযোগ বা ভাঙচুরের ঘটনা ঘটলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপন। এ ধরনের ঘটনার দায়দায়িত্ব বিএনপি বা দলটি নেবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্যার হত্যার প্রতিবাদে জেলা কৃষক দল ও মহানগর কৃষক দলের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে একেএম কিবরিয়া স্বপন অভিযোগ করেন, গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্দেশ্যে প্রশাসনের ভেতরে-বাইরে ষড়যন্ত্র চলছে। এর ধারাবাহিকতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে থানায় অগ্নিসংযোগ, দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলে দাবি করেন তিনি।

ভাঙ্গায় কৃষক দল নেতা এবং নড়াইলে কৃষক দলসহ দুজনকে হত্যার ঘটনাতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেন বিএনপির এই নেতা।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ফরিদপুরে কোনো ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটলে আওয়ামী লীগের বাড়িঘরে পাল্টা হামলা চালানো হবে। তাঁর ভাষায়, ‘একটা গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেবো। এর দায়দায়িত্ব তখন আমাদের কিংবা দলের থাকবে না।’

মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন এবং মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিরসহ স্থানীয় নেতারা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় তাঁরা ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্যা হত্যার বিচার দাবি করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর এলাকায় হামলার শিকার হয়ে নিহত হন কৃষক দল নেতা রাজু মোল্যা। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। একই সময় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর এবং চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

সীতাকুণ্ডে প্রতিবেশীর বিরুদ্ধে হামলা-মামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন İlçe Haberleri সীতাকুণ্ডে প্রতিবেশীর বিরুদ্ধে হামলা-মামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন 29 Views সালথায় লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল İlçe Haberleri সালথায় লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল 21 Views বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ İlçe Haberleri বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ 26 Views বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ İlçe Haberleri বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ 21 Views কিশোরগঞ্জের কুলিয়ারচরে সন্দেহভাজন ছাত্রলীগ কর্মী আটক İlçe Haberleri কিশোরগঞ্জের কুলিয়ারচরে সন্দেহভাজন ছাত্রলীগ কর্মী আটক 23 Views ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী İlçe Haberleri ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী 22 Views আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে- প্রধানমন্ত্রী তারেক রহমান İlçe Haberleri আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে- প্রধানমন্ত্রী তারেক রহমান 35 Views