সীতাকুণ্ডে প্রতিবেশীর বিরুদ্ধে হামলা-মামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

****
Compartir en Eidok
সীতাকুণ্ডে প্রতিবেশীর বিরুদ্ধে হামলা-মামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন
Foto: archivo

সীতাকুণ্ডে প্রতিবেশীর বিরুদ্ধে হামলা-মামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

এম জাম‌শেদ আলম,
সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের সদস্যদের ওপর হামলা, বসতঘর ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। একই সঙ্গে ঘটনার পর উল্টো মামলা দিয়ে তাঁদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সীতাকুণ্ড প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন পশ্চিম লালানগর (মৌলভীপাড়া) এলাকার বাসিন্দা ফারজানা আক্তার রুমি ও তাঁর পরিবারের সদস্যরা।
লিখিত বক্তব্যে ফারজানা আক্তার রুমি জানান, তিনি উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর এলাকার বাসিন্দা আলাউদ্দিনের মেয়ে। তাঁদের প্রতিবেশী মো. আবছার (২৮) ও তাঁর বাবা মো. ইউনুসের (৫০) সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। তাঁর অভিযোগ, প্রতিপক্ষ তাঁদের বসতভিটার পাশের জমি বেশি দামে কিনে তাঁর বাবাকে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করে আসছে।
রুমির দাবি, ওই বিরোধের জেরে গত ৭ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে আবছার ও ইউনুসের নেতৃত্বে একদল লোক তাঁদের বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় চাপাতি, রামদা, ছুরি, চাইনিজ কুড়াল ও লাঠিসোঁটা দিয়ে তাঁদের মারধর করা হয়। এতে তাঁর বাবা আলাউদ্দিন (৪৬), মা নাসিমা আক্তার (৪০), দাদি হালিমা খাতুন (৬৮), ছোট ভাই আরমান হোসেন রোহানসহ পরিবারের কয়েকজন আহত হন। তাঁর বাবার মাথায় দুটি কোপের আঘাত লাগে এবং চিকিৎসার সময় প্রায় ২০টি সেলাই দিতে হয়েছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে ফারজানা আরও অভিযোগ করেন, হামলার সময় তাঁদের বসতঘর ভাঙচুর করে স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে যায় হামলাকারীরা। আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁর বাবা তিন দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি না হওয়ায় পুনরায় হাসপাতালে ভর্তি হন।
ঘটনার পর প্রতিপক্ষ তাঁদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করেছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, আহত পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে প্রতিপক্ষের কয়েকজন নারী মাথায় লাল রং লাগিয়ে আঘাতের নাটক সাজানোর চেষ্টা করেন। পরে পুলিশ বিষয়টি বুঝতে পেরে তাঁদের আটক করে বলে তিনি দাবি করেন।
এ ছাড়া তাঁর ছোট ভাই ফেনী থেকে আহত স্বজনদের দেখতে এলে পুলিশকে প্রভাবিত করে তাঁকে আটক করা হয় এবং পরে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও অভিযোগ করেন ফারজানা।
সংবাদ সম্মেলনে ফারজানা আক্তার রুমি বলেন, প্রতিপক্ষের মামলার কারণে তাঁরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মামলা দিয়ে হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। একই সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা চান।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ফারজানার বাবা মো. আলাউদ্দিন, মা নাসিমা আক্তার ও দাদি হালিমা খাতুন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব :বিএনপি নেতা কিবরিয়া স্বপন Noticias del distrito একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব :বিএনপি নেতা কিবরিয়া স্বপন 30 Views সালথায় লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল Noticias del distrito সালথায় লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল 35 Views বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ Noticias del distrito বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ 40 Views বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ Noticias del distrito বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ 35 Views কিশোরগঞ্জের কুলিয়ারচরে সন্দেহভাজন ছাত্রলীগ কর্মী আটক Noticias del distrito কিশোরগঞ্জের কুলিয়ারচরে সন্দেহভাজন ছাত্রলীগ কর্মী আটক 36 Views ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী Noticias del distrito ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী 22 Views আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে- প্রধানমন্ত্রী তারেক রহমান Noticias del distrito আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে- প্রধানমন্ত্রী তারেক রহমান 35 Views