বাগেরহাটEn directo

বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ

****
Compartir en Eidok
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ
Foto: archivo

লাইভ আপডেট

০actualizaciones

    বাগেরহাটে ৪১টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মোট ৪৯ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাগেরহাট জেলা পরিষদ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদের অডিটোরিয়াম কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবু রিয়াজ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

    চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, “আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি অর্থ বরাদ্দ দিচ্ছি। অর্থ বরাদ্দের ক্ষেত্রে প্রতিটি বিষয় যাচাই-বাছাই করে দেখা হচ্ছে, কোন প্রতিষ্ঠান বা সংগঠনের প্রকৃত অর্থে আর্থিক সহায়তা প্রয়োজন। যাদের প্রয়োজন রয়েছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে জেলা পরিষদের পক্ষ থেকে সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে।”

    তিনি আরও বলেন, সরকারি অর্থ যেন যথাযথভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায় এবং বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হয়, সে বিষয়ে জেলা পরিষদ গুরুত্ব দিচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    জেলা পরিষদের পক্ষ থেকে দেওয়া এ আর্থিক সহায়তা সংশ্লিষ্ট ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কার্যক্রম পরিচালনা এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা। একই সঙ্গে তাঁরা এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

    Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

    Comentarios 0

    No se encontraron comentarios

    Artículos relacionados

    একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব :বিএনপি নেতা কিবরিয়া স্বপন Noticias del distrito একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব :বিএনপি নেতা কিবরিয়া স্বপন 28 Views সীতাকুণ্ডে প্রতিবেশীর বিরুদ্ধে হামলা-মামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন Noticias del distrito সীতাকুণ্ডে প্রতিবেশীর বিরুদ্ধে হামলা-মামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন 42 Views সালথায় লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল Noticias del distrito সালথায় লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল 33 Views বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ Noticias del distrito বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ 33 Views কিশোরগঞ্জের কুলিয়ারচরে সন্দেহভাজন ছাত্রলীগ কর্মী আটক Noticias del distrito কিশোরগঞ্জের কুলিয়ারচরে সন্দেহভাজন ছাত্রলীগ কর্মী আটক 35 Views ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী Noticias del distrito ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী 22 Views আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে- প্রধানমন্ত্রী তারেক রহমান Noticias del distrito আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে- প্রধানমন্ত্রী তারেক রহমান 35 Views