বাগেরহাট

বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ

****
Eidok'ta paylaş
বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ
Fotoğraf: derleme

বাগেরহাটে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ এবং মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। একই রাতে পৃথক ঘটনায় মিল্কভিটার চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করেও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এছাড়া ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে জেলা বিএনপির এক নেতার গাড়িতে হামলা ও তাঁকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় জেলাজুড়ে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্তিকদিয়া গ্রামের ঝাউতলায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত ঝাউতলায় অবস্থিত ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, টেবিল, ফ্যান, নেতাকর্মীদের ছবি ও অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়। এ সময় কার্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা লকডাউন’ লেখা দেখা যায়।

অন্যদিকে বৃহস্পতিবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান শিমুল বলেন, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। একই সঙ্গে শ্রীঘাট এলাকায় সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করেছে। নেতাকর্মী, পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তারা পালিয়ে যায়। এ ধরনের ঘটনা প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান তিনি।

এদিকে একই রাতে বাগেরহাট সদর উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজসংলগ্ন এলাকায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।

এছাড়া ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজীর গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা তাঁকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

নিখোঁজ বিএনপি নেতা মনিরুলের সফরসঙ্গী শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনের অভিযোগ, ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে ঘোনাপাড়া এলাকায় তাঁদের প্রাইভেটকারের গতিরোধ করে একদল অস্ত্রধারী। এ সময় গাড়ি ভাঙচুর করে টাকা, মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাঁদের মারধর করা হয়। একপর্যায়ে ময়েন ও গাড়িচালক হাসানকে ছেড়ে দিলেও মনিরুল হক ফরাজীকে আটকে রেখে জোরপূর্বক তুলে নিয়ে যায় হামলাকারীরা।

ময়েন আরও অভিযোগ করেন, ফরাজীর মুঠোফোনে প্রধানমন্ত্রী ও দলীয় কর্মকাণ্ডের ছবি দেখে তাঁকে বিএনপি নেতা হিসেবে শনাক্ত করা হয়। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি দলীয়ভাবে ফরাজীর সন্ধানে তৎপরতা চালানো হচ্ছে।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, বিএনপি নেতা মনিরুল হক ফরাজীকে তুলে নেওয়ার বিষয়টি তাঁকে জানিয়েছেন শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন। ঘটনার পর থেকেই ফরাজীকে উদ্ধারে দলীয়ভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি বিষয়টি প্রশাসনসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের অবহিত করা হয়েছে। এদিকে অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা বিএনপির উদ্যোগে বাগেরহাটের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা সতর্ক অবস্থান কর্মসূচি পালন করছেন।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, মনিরুল হক ফরাজীকে তুলে নেওয়ার বিষয়টি গণমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জেনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও শ্রীঘাট এলাকায় সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগের দিন মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতেও বাগেরহাট জেলা বিএনপির নেতা হাদিউজ্জামান হীরুর বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব :বিএনপি নেতা কিবরিয়া স্বপন İlçe Haberleri একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব :বিএনপি নেতা কিবরিয়া স্বপন 27 Views সীতাকুণ্ডে প্রতিবেশীর বিরুদ্ধে হামলা-মামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন İlçe Haberleri সীতাকুণ্ডে প্রতিবেশীর বিরুদ্ধে হামলা-মামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন 33 Views সালথায় লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল İlçe Haberleri সালথায় লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল 31 Views বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ İlçe Haberleri বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ 36 Views কিশোরগঞ্জের কুলিয়ারচরে সন্দেহভাজন ছাত্রলীগ কর্মী আটক İlçe Haberleri কিশোরগঞ্জের কুলিয়ারচরে সন্দেহভাজন ছাত্রলীগ কর্মী আটক 32 Views ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী İlçe Haberleri ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী 22 Views আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে- প্রধানমন্ত্রী তারেক রহমান İlçe Haberleri আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে- প্রধানমন্ত্রী তারেক রহমান 35 Views