আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

****
Partilhar no Eidok
আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২
Foto: arquivo

 

 আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বৃহস্পতিবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সোপর্দ করেছে। আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান  তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 
জানাগেছে, আওয়ামী লীগের ডাকা বৃহস্পতিবার  দেশব্যাপী লকডাউন কর্মসূচি সফল করতে বুধবার রাতে আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসফাক আহমেদ ত্বোহা ও রাহাত মৃধার নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী শাখারিয়া এলাকায় বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর করেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে নাঈম হাওলাদার (১৬), জোবায়ের মৃধা (১৭), রাশেদুল হাওলাদার (১৬), নাঈম খান (১৫), শুভঙ্কর দাস (২১), জাবের ইসলাম (২১), সিফাত আকন (১৫), রাব্বি আকন (১৭), সাইমুন হাওলাদার (১৬), ইমরান (১৬),  নাঈম (১৬) ও আমতলী পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছেন। আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ১২ জনকে গ্রেপ্তার করে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিএসআই মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত ১২ জনকে আদালতের বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

আখাউড়ায় প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মবার্ষিকী পালন: Política আখাউড়ায় প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মবার্ষিকী পালন: 99 Views ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি নয়: রিজভী; শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ Política ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি নয়: রিজভী; শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ 52 Views সীমানার ওপার থেকে ষড়যন্ত্রের ছক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নিশানায় হাসিনা শিবির Política সীমানার ওপার থেকে ষড়যন্ত্রের ছক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নিশানায় হাসিনা শিবির 74 Views শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে সহিংসতা: অস্থিতিশীলতায় জিম্মি জননিরাপত্তা ও জনজীবন Política শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে সহিংসতা: অস্থিতিশীলতায় জিম্মি জননিরাপত্তা ও জনজীবন 80 Views পাঁচ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক পার্টির: ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির ঘোষণা Política পাঁচ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক পার্টির: ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির ঘোষণা 61 Views পূবাইলে মিঠু সরকারের গোপন অপতৎপরতা ডিসেম্বর ঘিরে,এলাকায় ঘটাতে পারে নাশকতা: জননিরাপত্তা নিয়ে শঙ্কা Política পূবাইলে মিঠু সরকারের গোপন অপতৎপরতা ডিসেম্বর ঘিরে,এলাকায় ঘটাতে পারে নাশকতা: জননিরাপত্তা নিয়ে শঙ্কা 61 Views প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন Política প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন 67 Views