গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈর নারী গার্মেন্টস কর্মীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ

গাজীপুরের কালিয়াকৈরে এক নারী পোশাককর্মীকে (১৯) জোরপূর্বক আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।..
分享到 Eidok
গাজীপুরের কালিয়াকৈর নারী গার্মেন্টস   কর্মীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ
图片:来源收集

বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় আরও তিনজন পলাতক রয়েছে বলে জানা গেছে। এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে ওই নারী রতনপুর রেলস্টেশন এলাকায় বেড়াতে যান। সেখানে তার কারখানার সুপারভাইজারের সঙ্গে দেখা হলে কথাবার্তার একপর্যায়ে পাঁচ থেকে ছয়জন যুবক তাদের পাশের একটি জঙ্গলে নিয়ে আটকে রাখেন। এ সময় তাদের মারধর করে এবং ২০ হাজার টাকা দাবি করেন তারা। পরে ওই নারীর সহকর্মীকে ছেড়ে দিয়ে চারজন মিলে তাকে ধর্ষণ করেন। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। একপর্যায়ে ওই নারী আত্মরক্ষার জন্য দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পরিবারের সদস্যদের খবর দিলে রাত ১০টার দিকে স্বজনরা তাকে সেখান থেকে উদ্ধার করেন। পরবর্তীতে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি পুলিশকে জানানো হলে রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

 

আটক ব্যক্তিরা হলেন- বাছেদ মিয়া (৪০), সোলেমান হোসেন (৫৪) ও আশরাফুল ইসলাম (৩৪)।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

সীতাকুণ্ডে আসামিকে না পেয়ে স্বজনকে হয়রানি ও মৃত্যুর ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ (Simplified): 犯罪 সীতাকুণ্ডে আসামিকে না পেয়ে স্বজনকে হয়রানি ও মৃত্যুর ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ 79 Views চাঁদপুরে বহুতল ভবনে বৃদ্ধাকে গলাকেটে হত্যা: নিরাপত্তাহীনতার চরম ঝুঁকিতে আবাসিক এলাকা (Simplified): 犯罪 চাঁদপুরে বহুতল ভবনে বৃদ্ধাকে গলাকেটে হত্যা: নিরাপত্তাহীনতার চরম ঝুঁকিতে আবাসিক এলাকা 82 Views উত্তরায় মধ্যরাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার (Simplified): 犯罪 উত্তরায় মধ্যরাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার 95 Views সীমান্ত সুরক্ষায় প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়াচ্ছে বিজিবি, তিন মাসে জব্দ ৮৭ কোটি টাকার পণ্য (Simplified): 犯罪 সীমান্ত সুরক্ষায় প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়াচ্ছে বিজিবি, তিন মাসে জব্দ ৮৭ কোটি টাকার পণ্য 90 Views ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য ও চাঁদাবাজি রোধে কেএমপির কঠোর অবস্থান: জারি হলো বিশেষ গণবিজ্ঞপ্তি (Simplified): 犯罪 ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য ও চাঁদাবাজি রোধে কেএমপির কঠোর অবস্থান: জারি হলো বিশেষ গণবিজ্ঞপ্তি 61 Views খুলনায় আড়ংঘাটা বাজারে দুর্বৃত্তের গুলিতে ঘের ব্যবসায়ীসহ আহত দুই (Simplified): 犯罪 খুলনায় আড়ংঘাটা বাজারে দুর্বৃত্তের গুলিতে ঘের ব্যবসায়ীসহ আহত দুই 82 Views রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা (Simplified): 犯罪 রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা 37 Views