নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে কোন মামলায় বা কী অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের কাছ থেকে আরও তথ্য পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
বিস্তারিত আসছে…
উত্তরায় মধ্যরাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
Appen „Eye News BD“
Kommentarer 0