Trực tiếp

দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই ২০১৮ সালের পৃথক দুটি ঘটনা ঘিরে বিস্ফোরক ও হত্যা মামলার মুখে পড়েছেন মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এম শাহীন। অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদি..
Chia sẻ lên Eidok
দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন
Ảnh: tư liệu

লাইভ আপডেট

১cập nhật
  1. দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন

    যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই ২০১৮ সালের পৃথক দুটি ঘটনা ঘিরে বিস্ফোরক ও হত্যা মামলার মুখে পড়েছেন মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এম শাহীন। অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক দাবি করেছেন তিনি।

দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই একের পর এক মামলার মুখে পড়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য ও নিউইয়র্কভিত্তিক ঠিকানা মিডিয়া গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন। ২০১৮ সালের পৃথক দুটি ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা এবং হত্যার অভিযোগে আদালতে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। দুটি অভিযোগই মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন এম এম শাহীন।

বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে দ্বিতীয় মামলার বিষয়টি উল্লেখ করে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর দাবি,দীর্ঘ আট বছর পর পুরোনো দুটি পৃথক ঘটনাকে কেন্দ্র করে তাঁকে হয়রানির উদ্দেশ্যে এসব মামলা করা হচ্ছে।

জানা গেছে, গত ৯ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে সংক্ষিপ্ত সফরে দেশে ফেরেন এম এম শাহীন। এর ছয় দিনের মাথায় ১৫ নভেম্বর রাতে কুলাউড়া থানায় তাঁর বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনসহ দণ্ডবিধির কয়েকটি ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির বাদী উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মইনুল হক বকুল। কুলাউড়া থানার ১০ নম্বর মামলায় এম এম শাহীন ছাড়াও অজ্ঞাতপরিচয় ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়,২০১৮ সালের ২৮ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জ বাজারে বিএনপির নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় এম এম শাহীনের নির্দেশ ছিল বলে অভিযোগ করেছেন বাদী। রাজনৈতিক প্রভাব ও ভয়ভীতির কারণে ঘটনার সময় আইনের আশ্রয় নিতে পারেননি বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। ১৭ নভেম্বর কুলাউড়া থানা পুলিশ মামলার বিষয়টি নিশ্চিত করে।

এরই মধ্যে ২০১৮ সালের সেপ্টেম্বরে কুলাউড়ার সাবেক যুবদল নেতা আজমল আলী শামীমের মৃত্যুর ঘটনায় এম এম শাহীনের বিরুদ্ধে আদালতে হত্যার অভিযোগ আনা হয়েছে। নিহতের স্ত্রী রুনা বেগম বাদী হয়ে মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

অভিযোগপত্রে বলা হয়েছে,২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জনৈক শাহীন চৌধুরী আজমল আলী শামীমকে তাঁর বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিয়ে যান। পরে জুড়ী এলাকায় তাঁকে হত্যা করা হয়। এম এম শাহীনের নির্দেশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

তবে শামীমের মৃত্যুর সময় প্রকাশিত সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং বর্তমান অভিযোগের মধ্যে গুরুত্বপূর্ণ অসংগতি রয়েছে। ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর এনটিভি,যমুনা টেলিভিশন ও বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে আজমল আলী শামীমের মৃত্যুকে বন্য হাতির আক্রমণজনিত বলে উল্লেখ করা হয়েছিল। তৎকালীন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে মরদেহে হাতির পায়ের ছাপের মতো চিহ্ন পাওয়ার কথাও জানানো হয়।

এ ঘটনায় জুড়ী থানায় ০২/২০১৮ নম্বরে একটি অপমৃত্যু মামলা হয়েছিল বলে বর্তমান অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে সংশ্লিষ্ট ময়নাতদন্ত প্রতিবেদন, পুলিশি তদন্তের নথি এবং অপমৃত্যু মামলার চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করা প্রয়োজন।

দ্বিতীয় মামলার বিষয়ে বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এম এম শাহীন লেখেন, ‘মারহাবা! এবার দ্বিতীয় মামলা!!’

তিনি দাবি করেন,২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর জুড়ী থানায় আজমল আলী শামীমের মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছিল। সে সময় তিনি বিএনপির একজন সক্রিয় নেতা ছিলেন এবং শামীমের মৃত্যুর ঘটনায় যথাযথ মামলা করার জন্য তাঁর বাবা-মা ও বোনদের একাধিকবার অনুরোধ করেছিলেন। তবে তাঁরা তখন মামলা করতে রাজি হননি বলে দাবি করেন তিনি।

শাহীনের ভাষ্য,দীর্ঘ আট বছর পর এখন অভিযোগ করা হচ্ছে,তিনি নৌকার প্রার্থী ছিলেন এবং তাঁর ক্ষমতার প্রভাবের কারণে তখন মামলা করা সম্ভব হয়নি। এ ধরনের অভিযোগকে ইতিহাস ও বাস্তবতার বিকৃতি বলে মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি আরও লেখেন,‘আমি জানি, কর্তার হুকুমে কর্ম! দীর্ঘ আট বছর পর আমার বিরুদ্ধে এবার দ্বিতীয় মামলা! পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। সত্যিই বিচিত্র আমার দেশের রাজনীতি!!!’

এর আগে দুটি মামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এম এম শাহীন বলেছিলেন, দীর্ঘদিন পর স্বদেশের টানে দেশে ফিরে কয়েক দিনের ব্যবধানে আট বছর আগের দুটি পৃথক ঘটনায় তাঁকে জড়িয়ে অভিযোগ আনা হয়েছে। এসব ঘটনার সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন,প্রবাসীদের অধিকার আদায় এবং কুলাউড়ার উন্নয়নে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। ব্যক্তিগত পরিচিতি ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি সুবিধাবাদী মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁকে হয়রানি করার চেষ্টা করছে বলে তাঁর ধারণা। বর্তমানে তিনি সক্রিয় রাজনীতির বাইরে থেকে সাংবাদিকতা ও মানুষের কল্যাণে কাজ করতে চান বলেও জানান।

এম এম শাহীন বলেন,মামলা-মোকদ্দমা দিয়ে তাঁকে কুলাউড়ার মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। তিনি আইনের শাসন ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধাশীল এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে বিশ্বাস করেন।

এম এম শাহীন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রবাসী কমিউনিটিতে পরিচিত একটি নাম। তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ লীগ অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক। নিউইয়র্ক-ঢাকা রুটে বিমান চলাচল, সোনালী এক্সচেঞ্জের শাখা প্রতিষ্ঠা, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় গঠন এবং প্রবাসীদের আবাসন ও অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনে ভূমিকা রেখেছেন।

১৯৯৩ সালে দেশে ফিরে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন তিনি। পরবর্তী সময়ে কেন্দ্রীয় যুবদল,কুলাউড়া উপজেলা বিএনপি ও মৌলভীবাজার জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মৌলভীবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০২৪ সালের নির্বাচন বর্জনের পর সক্রিয় রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন।

রাজনীতির পাশাপাশি প্রায় ৩৭ বছর ধরে সাংবাদিকতা ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ঠিকানা ১৯৯০ সালের ২১ ফেব্রুয়ারি প্রকাশনা শুরু করে।

দুটি মামলার অভিযোগের বিষয়ে এখনো আদালতের চূড়ান্ত কোনো সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার ফলাফলই হবে গুরুত্বপূর্ণ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

আগেই ভালো ছিলাম: নভেম্বর ২০২৬-এর রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক আন্দোলন ও ডিসেম্বরের সম্ভাব্য প্রেক্ষাপট Độc quyền আগেই ভালো ছিলাম: নভেম্বর ২০২৬-এর রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক আন্দোলন ও ডিসেম্বরের সম্ভাব্য প্রেক্ষাপট 97 Views ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ফ্যামিলি কার্ড বিতরণ: স্বচ্ছতা নিশ্চিতের চ্যালেঞ্জ ও প্রত্যাশা Độc quyền ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ফ্যামিলি কার্ড বিতরণ: স্বচ্ছতা নিশ্চিতের চ্যালেঞ্জ ও প্রত্যাশা 57 Views আগামী ২৯ এপ্রিল রাজনগরে ইউপি নির্বাচনের সম্ভাবনা: প্রস্তুতি ও রাজনৈতিক সমীকরণ Độc quyền আগামী ২৯ এপ্রিল রাজনগরে ইউপি নির্বাচনের সম্ভাবনা: প্রস্তুতি ও রাজনৈতিক সমীকরণ 95 Views শিরোনাম: গোপালগঞ্জের সহিংসতা, গণমাধ্যমের ভাষা ও ক্ষমতার অঙ্ক: একটি রাজনৈতিক বিশ্লেষণ Độc quyền শিরোনাম: গোপালগঞ্জের সহিংসতা, গণমাধ্যমের ভাষা ও ক্ষমতার অঙ্ক: একটি রাজনৈতিক বিশ্লেষণ 134 Views ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি Độc quyền ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি 104 Views ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি Độc quyền ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি 108 Views ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত Độc quyền ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 172 Views