রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৮ নভেম্বর) দুদক চট্টগ্রামের দুই সদস্যের একটি এনফো..
I-share sa Eidok
রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা
Larawan: kuha mula sa arkibo

 

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৮ নভেম্বর) দুদক চট্টগ্রামের দুই সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা

 

অভিযানে এক সহকারী স্বাস্থ্য পরিদর্শকের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, নিয়োগ-বাণিজ্য, জাল বদলি আদেশ তৈরি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুদক।

অভিযানকালে দুদক টিম হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের উপস্থিতি, রোগীদের চিকিৎসাসেবার মান, সেবা নিতে আসা রোগীদের হয়রানি এবং সামগ্রিক অব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করে।

তদন্তকারী দলের প্রধান ও দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এর সহকারী পরিচালক রাজু আহমেদ জানান, সাধারণ রোগীর বেশে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তাঁরা। এ সময় বেশ কিছু অনিয়ম চোখে পড়ে। বিশেষ করে ডেন্টাল কেয়ারের একটি যন্ত্র নষ্ট অবস্থায় পাওয়া যায় এবং মজুত ওষুধের হিসাবেও গরমিল পরিলক্ষিত হয়।

তিনি জানান, এসব অনিয়মের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলে তাঁকে অবহিত করা হয়। পরে হাসপাতালের হাজিরা রেজিস্ট্রার এবং ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের হাজিরা রেজিস্ট্রার সংগ্রহ করে যাচাই করা হয়। এতে অভিযোগ সংশ্লিষ্ট সহকারী স্বাস্থ্য পরিদর্শকের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অভিযান চলাকালে তাঁকে কর্মস্থলে পাওয়া যায়নি। তিনি বিনা অনুমতিতে চট্টগ্রাম শহরে অবস্থান করছেন বলে জানা যায়। এ সময় তাঁর ব্যক্তিগত নথিপত্রও সংগ্রহ করে দুদক।

অভিযানের অংশ হিসেবে দুদক টিম সোনালী ব্যাংকের রাঙ্গুনিয়া ইছাখালী শাখায় গিয়ে অভিযুক্ত কর্মকর্তার ব্যাংক হিসাবের তথ্য যাচাই করে। সেখানে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানান তদন্তকারী দলের প্রধান। পরবর্তীতে তাঁর গ্রামের বাড়ি পরিদর্শন করে নির্মাণাধীন একটি দোতলা ভবনও দেখতে পায় দুদক টিম।

দুদক কর্মকর্তা আরও জানান, অভিযোগের কয়েকটি বিষয়ের সঙ্গে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সংশ্লিষ্টতা থাকায় সিভিল সার্জনের সঙ্গে মুঠোফোনে কথা বলে প্রয়োজনীয় তথ্যের জন্য রিকুইজিশন দেওয়া হয়েছে। সংগৃহীত নথি ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে।

দুদকের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতি গ্রহণ, ২০২৫ সালে সিভিল সার্জন কার্যালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে যোগসাজশে নিয়োগ-বাণিজ্য এবং ভুয়া বদলি আদেশ দেখিয়ে ছেলেকে চট্টগ্রাম শহরের সরকারি স্কুলে ভর্তি করানোর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে দাবি করেছে অভিযান পরিচালনাকারী দল।

অভিযুক্ত কর্মকর্তা বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম জেলা ও বিভাগীয় কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় পরিষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নাব জমিলা জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের একটি দল স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিল। তাঁরা হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন। দুদকের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সব কাগজপত্র সরবরাহ করা হয়েছে। অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত সহকারী স্বাস্থ্য পরিদর্শকের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্স বাতিলের প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন Iba pa সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্স বাতিলের প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন 37 Views চাঁদপুরে এইচআইভি ঝুঁকি মোকাবিলায় মাঠপর্যায়ের উদ্যোগ ও জবাবদিহিতার সংকট Iba pa চাঁদপুরে এইচআইভি ঝুঁকি মোকাবিলায় মাঠপর্যায়ের উদ্যোগ ও জবাবদিহিতার সংকট 74 Views চাঁদপুরে ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসাসেবা: মাতৃ মেডিকেল হলের মালিককে জরিমানা ও রহস্যের উদঘাটনে তোলপাড় Iba pa চাঁদপুরে ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসাসেবা: মাতৃ মেডিকেল হলের মালিককে জরিমানা ও রহস্যের উদঘাটনে তোলপাড় 85 Views নিত্যপ্রয়োজনীয় চাল ও চিঁড়ায় বিষাক্ত আফলাটক্সিন: শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগজনক গবেষণা Iba pa নিত্যপ্রয়োজনীয় চাল ও চিঁড়ায় বিষাক্ত আফলাটক্সিন: শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগজনক গবেষণা 96 Views চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান: মেয়াদোত্তীর্ণ কিট ও অস্বাস্থ্যকর পরিবেশে জরিমানা Iba pa চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান: মেয়াদোত্তীর্ণ কিট ও অস্বাস্থ্যকর পরিবেশে জরিমানা 111 Views হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, ঢাকা বিভাগেই ৬ জন Iba pa হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, ঢাকা বিভাগেই ৬ জন 99 Views চাঁদপুরে স্বাস্থ্যসেবার আড়ালে ভয়াবহ জালিয়াতি: অদক্ষ কর্মীর হাতে রোগ নির্ণয় ও দালাল চক্রের দৌরাত্ম্য Iba pa চাঁদপুরে স্বাস্থ্যসেবার আড়ালে ভয়াবহ জালিয়াতি: অদক্ষ কর্মীর হাতে রোগ নির্ণয় ও দালাল চক্রের দৌরাত্ম্য 152 Views