শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা
গাজীপুর প্রতিনিধি:
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের নামে আওয়ামী লীগের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ এনে এর প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সাবেক ছাত্রনেতা ও মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শ্রীপুর চৌরাস্তায় এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্যকালে নাসিম মন্ডলসহ স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, শ্রমিক আন্দোলনের আড়ালে একটি মহল শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা এবং নাশকতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তবে, এ বিষয়ে অভিযুক্ত পক্ষ কিংবা সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
تطبيق «Eye News BD»
تعليقات 0