নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি

নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি
Chia sẻ lên Eidok
নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি
Ảnh: tư liệu

নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি

 

এইচআরসিবিএম'র 

নিজস্ব প্রতিবেদক

ঢাকার নবাবগঞ্জে একটি সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, বসতবাড়ি ও ধর্মীয় উপাসনালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ (HRCBM)।
বুধবার (১৮ নভেম্বর) সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির বাংলাদেশ চ্যাপ্টারের আহ্বায়ক অ্যাডভোকেট লাকি বাহাদুর এসব দাবি জানান।
লিখিত বক্তব্যে জানানো হয়, ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের রামনগরপুর এলাকার মো. বরকত উল্লাহ খানের পরিবার দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৭ আগস্ট তাঁদের বসতবাড়ি, দরবার-এ-এলাহী জামে মসজিদ ও নকশাবন্দিয়া দরবার শরিফে হামলা, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটে। এতে পরিবারের সদস্যদের স্বাভাবিক জীবনযাপন ও ধর্মীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ১৬ নভেম্বর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে HRCBM-এর কাছে লিখিত আবেদন করা হয়। ওই আবেদনে পরিবারের নিরাপত্তা, সম্পত্তির ক্ষতিপূরণ এবং পূর্বের অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।
সংগঠনটির দাবি, আগামী ২১ নভেম্বর নবাবগঞ্জের কোমরগঞ্জ মাঠে প্রস্তাবিত একটি সম্মেলনকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সম্মেলন বন্ধসহ আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
HRCBM-এর পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—২১ নভেম্বরের সম্মেলন বন্ধ, সংশ্লিষ্ট মসজিদ ও দরবার শরিফে পুলিশ মোতায়েন ও নিয়মিত টহল, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত সম্পত্তির ক্ষতিপূরণ ও সংস্কার, অতীতের হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নিরপেক্ষ তদন্ত এবং আদালতের কার্যকর আদেশ বাস্তবায়ন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১২ নভেম্বর সংগঠনটির উদ্যোগে নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করা হয়। এ সময় স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বিষয়টি অবহিত করার কথাও তুলে ধরা হয়।
সংগঠনটির আহ্বায়ক বলেন, তাঁদের দাবি কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের বিরুদ্ধে নয়; বরং মানবাধিকার, নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পক্ষে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে HRCBM-এর প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা Tin tức quận শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা 36 Views নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদের মিছিলে হামলা: ছাত্রদল ও কৃষক দল নেতাসহ নিহত ২ Tin tức quận নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদের মিছিলে হামলা: ছাত্রদল ও কৃষক দল নেতাসহ নিহত ২ 56 Views কালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যু Tin tức quận কালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যু 56 Views নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি Tin tức quận নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি 54 Views পোশাক খাতের দীর্ঘস্থায়ী অস্থিরতায় ব্যাংকিং খাতে বড় খেলাপি ঋণের আশঙ্কার কথা বিশেষজ্ঞদের Tin tức quận পোশাক খাতের দীর্ঘস্থায়ী অস্থিরতায় ব্যাংকিং খাতে বড় খেলাপি ঋণের আশঙ্কার কথা বিশেষজ্ঞদের 45 Views শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা  Tin tức quận শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা  41 Views সাতক্ষীরায় সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা Tin tức quận সাতক্ষীরায় সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা 83 Views