সীমান্ত সুরক্ষায় প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়াচ্ছে বিজিবি, তিন মাসে জব্দ ৮৭ কোটি টাকার পণ্য

মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বড় সাফল্য বিজিবির, জব্দ ৮৭ কোটি টাকার বেশি পণ্য..
Compartir en Eidok
সীমান্ত সুরক্ষায় প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়াচ্ছে বিজিবি, তিন মাসে জব্দ ৮৭ কোটি টাকার পণ্য
Foto: archivo

সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর রিজিয়নের ধারাবাহিক অভিযানে ৮৭ কোটি ৫৩ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এসব অভিযানে ১৫৫ জনকে আটক করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণ, ইয়াবা, গাঁজা, ক্রিস্টাল মেথ (আইস), হেরোইন, ফেনসিডিল, বিদেশি মদ ও আগ্নেয়াস্ত্র।

বুধবার (১৮ নভেম্বর) নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত যশোর রিজিয়নের আওতাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৯ কেজির বেশি স্বর্ণ, ৭৭ হাজারের বেশি ইয়াবা, ২০৭ কেজি গাঁজা, প্রায় ৭ কেজি ক্রিস্টাল মেথ বা আইসসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। একই সঙ্গে হেরোইন, ফেনসিডিল, বিদেশি মদ, আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮৭ কোটি ৫৩ লাখ টাকার বেশি।

সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতেও বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজিবি। এ লক্ষ্যে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। দিন-রাত বিশেষ টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সার্চলাইট ও থার্মাল ক্যামেরাযুক্ত ড্রোন ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে সন্দেহভাজন ব্যক্তির চলাচল, মাদক পাচার কিংবা অবৈধ অনুপ্রবেশের কোনো চেষ্টা নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক খন্দকার আবু সহল আব্দুল্লাহ অভিযানের বিভিন্ন দিক তুলে ধরেন।

সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা গেলে সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষায় আরও কার্যকর অগ্রগতি সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

উত্তরায় মধ্যরাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার Crimen উত্তরায় মধ্যরাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার 69 Views ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য ও চাঁদাবাজি রোধে কেএমপির কঠোর অবস্থান: জারি হলো বিশেষ গণবিজ্ঞপ্তি Crimen ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য ও চাঁদাবাজি রোধে কেএমপির কঠোর অবস্থান: জারি হলো বিশেষ গণবিজ্ঞপ্তি 56 Views খুলনায় আড়ংঘাটা বাজারে দুর্বৃত্তের গুলিতে ঘের ব্যবসায়ীসহ আহত দুই Crimen খুলনায় আড়ংঘাটা বাজারে দুর্বৃত্তের গুলিতে ঘের ব্যবসায়ীসহ আহত দুই 76 Views রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা Crimen রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা 28 Views সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ Crimen সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ 82 Views গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা Crimen গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 42 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ Crimen সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 104 Views