সাতক্ষীরা

ফসলের আবাদ বাড়াতে সাতক্ষীরা সদরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

সরিষা, মুগ ও খেসারি চাষে কৃষকদের পাশে সরকার, বিনামূল্যে বীজ-সার বিতরণ
اشتراک‌گذاری در Eidok
ফসলের আবাদ বাড়াতে সাতক্ষীরা সদরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
عکس: گردآوری‌شده

সাতক্ষীরা সদর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, মুগ ও খেসারিসহ বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার ৬৩০ জন কৃষক পর্যায়ক্রমে সরকারি প্রণোদনা পাবেন।

বুধবার (১৮ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।

উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে জানানো হয়, চলতি রবি মৌসুমে সরিষা, মুগ ও খেসারিসহ বিভিন্ন ফসলের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বাড়াতে উপজেলার ৪ হাজার ৬৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।

বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে কৃষকদের সরিষা চাষের জন্য জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। এছাড়া মুগ চাষের জন্য জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।

কৃষি বিভাগের এ উদ্যোগের ফলে প্রান্তিক কৃষকেরা ফসল উৎপাদনের প্রাথমিক উপকরণ বিনামূল্যে পাওয়ার পাশাপাশি চাষাবাদে উৎসাহিত হবেন। একই সঙ্গে অনাবাদি জমি চাষের আওতায় আনা, রবি ফসলের আবাদ সম্প্রসারণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সরকারের কৃষিবান্ধব এ প্রণোদনা কর্মসূচি কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং খাদ্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

নিরাপত্তার খোঁজে সঞ্চয়পত্রে ঝোঁক: প্রথম প্রান্তিকে নিট বিক্রি বাড়ল প্রায় ৪৯০ কোটি টাকা کشاورزی-اقتصاد و تجارت নিরাপত্তার খোঁজে সঞ্চয়পত্রে ঝোঁক: প্রথম প্রান্তিকে নিট বিক্রি বাড়ল প্রায় ৪৯০ কোটি টাকা 59 Views ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন: অবকাঠামো ও পানিসম্পদ খাতে সর্বোচ্চ গুরুত্ব کشاورزی-اقتصاد و تجارت ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন: অবকাঠামো ও পানিসম্পদ খাতে সর্বোচ্চ গুরুত্ব 47 Views দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা کشاورزی-اقتصاد و تجارت দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা 75 Views মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি کشاورزی-اقتصاد و تجارت মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি 104 Views ঘাটাইলে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কৃষকের তিন বিঘা ধান کشاورزی-اقتصاد و تجارت ঘাটাইলে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কৃষকের তিন বিঘা ধান 110 Views নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ کشاورزی-اقتصاد و تجارت নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ 86 Views মাত্র ৫৫-৬০ দিনে ফুলকপি সংগ্রহ, সাতক্ষীরায় জনপ্রিয় হচ্ছে ফ্রান্স-৪৫ জাত کشاورزی-اقتصاد و تجارت মাত্র ৫৫-৬০ দিনে ফুলকপি সংগ্রহ, সাতক্ষীরায় জনপ্রিয় হচ্ছে ফ্রান্স-৪৫ জাত 95 Views