চারবারের স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবিদার রহমানের জানাজা ও দাফন সম্পন্ন

সাতক্ষীরার সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতা আবিদার রহমান আর নেই
Share on Eidok
চারবারের স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবিদার রহমানের জানাজা ও দাফন সম্পন্ন
Photo: collected

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল সাতক্ষীরা টাইমস২৪ ডটকমের সম্পাদক সাংবাদিক আলতাফ হোসেন বাবু এবং সিঙ্গাপুর প্রবাসী মো. ইকবাল হোসেনের পিতা সমাজসেবক মো. আবিদার রহমান (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরার নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ব্রেন স্ট্রোক, হার্ট ব্লক ও পাকস্থলিতে পানি জমাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মো. আবিদার রহমান দীর্ঘদিন লাবসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির চারবারের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকার কারণে এলাকায় তিনি পরিচিত ছিলেন।

বুধবার জোহরের নামাজের পর মাগুরা-তালতলা আলহাজ আনিছুর রহমান ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন হাফেজ মো. মনোয়ার হোসেন মোমিন। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন কোর্ট জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী ফিরোজ হোসেন, মিলবাজার জামে মসজিদের ইমাম হাফেজ মো. আকতারুজ্জামান, মাগুরা-তালতলা সিএন্ডবি জামে মসজিদের ইমাম হাফেজ মনোয়ার হোসেন ফিরোজ, সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা এবং মরহুমের কনিষ্ঠ পুত্র সাংবাদিক আলতাফ হোসেন বাবু।

জানাজায় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির নেতা শরিফুল ইসলাম বিপুল, আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. আলমগীর, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, সাংবাদিক আজগর আলী, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, মরহুমের জামাতা আখতারুজ্জামান লাভলুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে, মৃত্যুসংবাদ পেয়ে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে বুধবার সকাল ১০টার দিকে মরহুমের তালতলা-মাগুরার বাড়িতে যান সাতক্ষীরা সদর-২ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ইএনটি কনসালটেন্ট ডাক্তার মোর্শেদুল হক, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন এবং জেলা ভূমিহীন নেতা মফিজুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অন্যদিকে, সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের (রেজিঃ নং ৫৮৩/০৪) নেতৃবৃন্দ। এক শোকবার্তায় ফোরামের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেনসহ নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক প্রকাশকারী অন্য নেতৃবৃন্দ হলেন সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ এবং কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মো. আব্দুল মতিন, মো. জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, পিতার মৃত্যু সন্তানের জীবনে এক অপূরণীয় ক্ষতি। তাঁরা মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের প্রার্থনা করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

No comments found

Related News Articles

উত্তরায় মধ্যরাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার Religion and Education উত্তরায় মধ্যরাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার 83 Views ক্রিসমাস উদযাপনে ৩ কোটি টাকার অনুদান প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Religion and Education ক্রিসমাস উদযাপনে ৩ কোটি টাকার অনুদান প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 54 Views এইচএসসির ফল পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের Religion and Education এইচএসসির ফল পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের 30 Views শিশুর হাতে বই চাই, বিয়ের শাড়ি নয়—বাল্যবিয়ে প্রতিরোধে শ্যামনগরে সচেতনতামূলক কর্মসূচি Religion and Education শিশুর হাতে বই চাই, বিয়ের শাড়ি নয়—বাল্যবিয়ে প্রতিরোধে শ্যামনগরে সচেতনতামূলক কর্মসূচি 90 Views খানসামায় মূর্তি উদ্ধারের দাবি, মুকুট ও নকশা নিয়ে নানা প্রশ্ন Religion and Education খানসামায় মূর্তি উদ্ধারের দাবি, মুকুট ও নকশা নিয়ে নানা প্রশ্ন 288 Views বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নে ইউনেস্কোর সহায়তা ও ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত Religion and Education বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নে ইউনেস্কোর সহায়তা ও ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত 78 Views চাঁদপুরের আধ্যাত্মিক সাধক মাওলানা মোখতার আহমদের সৌদি সফর ও কাবাঘরের চাবি স্পর্শের বিরল ইতিহাস Religion and Education চাঁদপুরের আধ্যাত্মিক সাধক মাওলানা মোখতার আহমদের সৌদি সফর ও কাবাঘরের চাবি স্পর্শের বিরল ইতিহাস 101 Views