শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা 

উপকূলের উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ, সম্প্রসারণ ও পরিচিতিকরণে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা অনুষ্ঠিত..
Podijeli na Eidoku
শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা 
Foto: arhiva

শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা 

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০ ঘটিাকায় সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীর তীরে অবস্থিত দক্ষিণ বড়কুপটে স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে বেসরকারি  প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় উপকূলের উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ, সম্প্রসারণ ও পরিচিতিকরণে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা অনুষ্ঠিত হয়।

 আটুলিয়া ইউপি সদস্য স্বপন বৈদ্য'র সভাপতিত্বে প্রদর্শনী মেলাটিতে এলাকার নবীন, বৃদ্ধ, যুব, জেলে, কৃষকসহ শতাধিক মানুষের আগমন ঘটে। এসময়ে আরো উপস্থিত ছিলন, বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, কর্মসুচি কর্মকর্তা  বিশ্বজিৎ মন্ডল ,সমাজ সেবক গৌতম মন্ডল, প্রকল্প কর্মকর্তা আলিমুজ্জামান, মাঠ কর্মী দেবদাস মন্ডল ও সাইদুল ইসলাম প্রমূখ। 

স্বাগত বক্তব্যে আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এলাকায় খরা, লবনাক্ততা, নদীভাঙন, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়সহ নানাবিধ সংকট মোকাবিলা করে উপকূলবাসীকে টিকে থাকতে হয়। এ সকল সংকটের কারণে দিন দিন উপকূল থেকে অনেক প্রাণবৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। যা প্রকৃতিকে হুমকির মুখে ফেলছে এবং পরিবেশ প্রতিবেশের স্বাভাবিক প্রক্রিয়া বিগ্ন হচ্ছে, যার ক্ষতিকর প্রভাব পড়ছে  মানুষসহ সকল প্রাণের উপর।

মেলার আলোচনাসভায় নারী উন্নয়ন সংগঠনের নেত্রী পারুল রানী বলেন, আজ আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা একটা বিষয়ে স্পষ্ট যে কত শাক পাতার বৈচিত্র্য আমাদের এলাকা থেকে হারিয়ে গেছে।  আগে এসকল শাক পাতা আমরা বাড়ির আশে পাশে খুব সহজে পাওয়া যেত কিন্তু অতিরিক্ত লবনাক্ততার কারণে এসব উদ্ভিদ আর জন্মায় না। জলবায়ু পরিবর্তনের জন্য আমরা দায়ী না হয়েও এর সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছি। তাই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলোর কাছে আমাদের দাবি, আমরা কেন এই ক্ষতির ভুক্তভোগী হব? কেন আমাদের বঞ্চিত হতে হবে? জলবায়ু পরিবর্তনের কারণে আমরা যা হারিয়েছি, তার ন্যায্য ক্ষতিপূরণ চাই।”

  অনুষ্টানের সভাপতি স্বপন বৈদ্য  বলেন, আমরা উপকূলের মানুষ।  আমাদের প্রতিনিয়ত নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করে টিকে থাকতে হয়। জলবায়ু পরিবর্তন জনিত কারণে আমাদের এখানে লবনাক্ততা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে আমাদের প্রাণবৈচিত্র্য, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে।  যা এলাকার মানুষের স্বাভাবিক জীবন জীবিকাকে প্রতিহত করছে। আজ এই আয়োজনের মাধ্যমে আমাদের যুব সমাজ এলাকা থেকে বিলুপ্ত প্রায় এমন অনেক অচাষকৃত শাক ও উদ্ভিদ বৈচিত্র্য একসাথে দেখা ও এগুলোর গুণাগুণ সম্পর্কে জানতে পারছে।

প্রদর্শনী মেলার স্টল দাতা সুজাতা মন্ডল বলেন, দঃ বড়কুপট গ্রামটির চারপাশে লবণ জল। একদিকে নোনা জলের চিংড়ি ঘের ও কাকড়ার প্রজেক্ট, অন্য দিকে খোলপেটুয়া নদী। যেখানের শুধু জল না মাটি আর বাতাসও নোনা।  এত নোনার কারণ আমাদের এলাকা থেকে অনেক শাক পাতা হারিয়ে গেছে। সব ধরনের সবজি বা গাছ আমাদের এখানে জন্মায় না নোনার কারণে। এসব শাকপাতা আমরা বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে যেখানে এখনো মিষ্টি জলের আধার আছে সেকান থেকে সংগ্রহ করেছি। আমাদের এখানে মিষ্টি জলের পুকুর ডোবা থাকলে খুব সহজে এই সব উপকারী শাক পাতা আমরা সংরক্ষণ করতে পারবো এবং প্রয়োজনে ও পুষ্টি চাহিদা পূরণে ব্যবহার করতে পারবো।

মেলাটিতে ৭ টি স্টলের মাধ্যমে ১২৮  প্রকারের অচাষকৃত শাক ও ওষুধি উদ্ভিদ প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীর কাছে এর গুণাগুণ তুলে ধরা হয়। যা আগামী প্রজন্মকে এ সকল প্রয়োজনীয় উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণে সকলকে উদ্বুদ্ধ করবে এবং প্রকৃতি নির্ভর জীবন যাপনে আগ্রহী হবেন। মেলায় এককভাবে ১২৮ প্রকার উদ্ভিদ প্রদর্শনী করে প্রথম স্থান অধিকার করেন অর্চনা রানী, ২য় স্থান অধিকার করেন অলি রানী এবং ৩য় স্থান মালতি রানী। পরে অংশ গ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।  

ছবি- শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলা।  

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা Vijesti iz okruga শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা 36 Views নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদের মিছিলে হামলা: ছাত্রদল ও কৃষক দল নেতাসহ নিহত ২ Vijesti iz okruga নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদের মিছিলে হামলা: ছাত্রদল ও কৃষক দল নেতাসহ নিহত ২ 58 Views কালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যু Vijesti iz okruga কালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যু 59 Views নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি Vijesti iz okruga নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি 56 Views নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি Vijesti iz okruga নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি 48 Views পোশাক খাতের দীর্ঘস্থায়ী অস্থিরতায় ব্যাংকিং খাতে বড় খেলাপি ঋণের আশঙ্কার কথা বিশেষজ্ঞদের Vijesti iz okruga পোশাক খাতের দীর্ঘস্থায়ী অস্থিরতায় ব্যাংকিং খাতে বড় খেলাপি ঋণের আশঙ্কার কথা বিশেষজ্ঞদের 48 Views সাতক্ষীরায় সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা Vijesti iz okruga সাতক্ষীরায় সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা 83 Views