সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে ভোমরা স্থলবন্দরে বিএনপির সমাবেশ

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর নিরাপত্তার দাবি বিএনপির
שיתוף ב-Eidok
সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে ভোমরা স্থলবন্দরে বিএনপির সমাবেশ
צילום: ארכיון

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত সুরক্ষার দাবিতে পথসভা করেছে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় ভোমরা স্থলবন্দর কাস্টমসের সামনে আয়োজিত এ পথসভায় গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ এবং ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারির দাবি জানান বক্তারা।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-২ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ বলেন, “বিএনপি দীর্ঘ ১৬ বছর ধরে রাজপথে প্রকাশ্যে আন্দোলন-সংগ্রাম করেছে, রাতের অন্ধকারে নয়। যারা গোপনে লিফলেট বিতরণ কিংবা নানা তৎপরতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন, তাদের স্পষ্ট করে বলতে চাই—দেশের মাটিতে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো অপচেষ্টা সফল হবে না। গোপালগঞ্জকে কেন্দ্র করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে।”

তিনি আরও বলেন, “ভারত থেকে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ যাতে বাংলাদেশে ঘটতে না পারে, সে বিষয়ে সীমান্তরক্ষী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলছি, জনগণের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমরা দেশে শান্তি চাই। তবে কেউ অশান্তি সৃষ্টির চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না।”

ভোমরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এবং সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন মোল্ল্যার সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন আলীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, বিএনপি নেতা ফরিদ আহমেদ খান লাল্টু, মো. লুৎফুর রহমান মন্টু, ডা. জাহাঙ্গীর কবির ও হাসান আলী লাল্টু প্রমুখ।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর ভোমরা এবং সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

পথসভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার: সাত মামলায় অভিযুক্ত פוליטיקה সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার: সাত মামলায় অভিযুক্ত 63 Views আবেগী না হয়ে সন্ত্রাসী আওয়ামী লীগকে পুলিশে ধরিয়ে দিন— সাইদুর রহমান বাচ্চু פוליטיקה আবেগী না হয়ে সন্ত্রাসী আওয়ামী লীগকে পুলিশে ধরিয়ে দিন— সাইদুর রহমান বাচ্চু 104 Views সাতক্ষীরায় জামায়াতের উপজেলা ও পৌরসভা আমীরদের শপথ গ্রহণ פוליטיקה সাতক্ষীরায় জামায়াতের উপজেলা ও পৌরসভা আমীরদের শপথ গ্রহণ 82 Views উল্লাপাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ פוליטיקה উল্লাপাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ 62 Views নৈরাজ্যের প্রতিবাদে খানসামায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ פוליטיקה নৈরাজ্যের প্রতিবাদে খানসামায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ 65 Views রাণীশংকৈলে নৈরাজ্য বিরোধী বিক্ষোভ: তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ যুবদলের פוליטיקה রাণীশংকৈলে নৈরাজ্য বিরোধী বিক্ষোভ: তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ যুবদলের 94 Views মুকসুদপুরে নজিরবিহীন সহিংসতা: থানা ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, রাজনৈতিক কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব פוליטיקה মুকসুদপুরে নজিরবিহীন সহিংসতা: থানা ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, রাজনৈতিক কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব 43 Views