সাতক্ষীরা

সাতক্ষীরায় সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা

সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা..
שיתוף ב-Eidok
সাতক্ষীরায় সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা
צילום: ארכיון

শীতের সকালের কুয়াশা ভেদ করে গান, কবিতা ও নৃত্যের ছন্দে উচ্ছ্বাস ছড়িয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুজাফফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাগ মিলু, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম. বেলাল হোসাইন, সাবেক সভাপতি মাহমুদ হাসান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি।

শিক্ষার্থী শুকরিয়া শরিফ ও জারিন সুবাহার চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের ক্ষুদে শিল্পীরা মনোমুগ্ধকর আবৃত্তি, নৃত্য, অভিনয় ও দেশাত্মবোধক গান পরিবেশন করে। তাদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো মিলনায়তন মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ৩০ জন শিক্ষার্থীর হাতে সংবর্ধনা স্মারক ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ অন্যান্য অতিথিরা।

এ সময় শিক্ষার্থীদের অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা חדשות המחוז শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা 36 Views নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদের মিছিলে হামলা: ছাত্রদল ও কৃষক দল নেতাসহ নিহত ২ חדשות המחוז নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদের মিছিলে হামলা: ছাত্রদল ও কৃষক দল নেতাসহ নিহত ২ 63 Views কালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যু חדשות המחוז কালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যু 64 Views নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি חדשות המחוז নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি 61 Views নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি חדשות המחוז নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি 54 Views পোশাক খাতের দীর্ঘস্থায়ী অস্থিরতায় ব্যাংকিং খাতে বড় খেলাপি ঋণের আশঙ্কার কথা বিশেষজ্ঞদের חדשות המחוז পোশাক খাতের দীর্ঘস্থায়ী অস্থিরতায় ব্যাংকিং খাতে বড় খেলাপি ঋণের আশঙ্কার কথা বিশেষজ্ঞদের 53 Views শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা  חדשות המחוז শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা  50 Views