খানসামায় আধুনিক প্রযুক্তিতে ব্যাটারি মেরামত ও রিজেনারেশন সেন্টার

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাটারি রিজেনারেশন, মেরামত ও রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন সেবা আর একধাপ এগিয়ে নিতে খানসামায় যাত্রা শুরু করলেন, রোহান ব্যাটারী রিজেনারেশন সেন্ট..
Chia sẻ lên Eidok
খানসামায় আধুনিক প্রযুক্তিতে ব্যাটারি মেরামত ও রিজেনারেশন সেন্টার
Ảnh: tư liệu
স্বত্বাধিকারী মো. রেজাউল হক চৌধুরী
স্বত্বাধিকারী মো. রেজাউল হক চৌধুরী

 

 নতুন ব্যাটারি কেনার আগে পুরোনো ব্যাটারির কার্যক্ষমতা ফিরিয়ে আনার সুযোগ থাকায় প্রতিষ্ঠানটিতে আগ্রহ দেখাচ্ছেন গ্রাহকেরা।

বাইপাস রোডের চৌধুরী রাইস মিল সংলগ্ন এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. রেজাউল হক চৌধুরী। আধুনিক ডিজিটাল মেশিন ও প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ানের মাধ্যমে গ্রাহকদের সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠানটিতে আইপিএস ব্যাটারি রিজেনারেশন, ব্যাটারি মেরামত ও রক্ষণাবেক্ষণ, ব্যাটারি টেস্টিং ও বিশ্লেষণ, ডিস্টিলড ওয়াটার সরবরাহ, পুরোনো ব্যাটারি এক্সচেঞ্জ এবং সার্ভিস পিকআপ ও ডেলিভারির সুবিধা রয়েছে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীর দাবি, ডিজিটাল মেশিনের মাধ্যমে ব্যাটারির রিজেনারেশন করে এর কার্যক্ষমতা বাড়ানোর পাশাপাশি আয়ু সর্বোচ্চ শতভাগ পর্যন্ত বাড়ানো সম্ভব। এ ছাড়া সাশ্রয়ী মূল্যে দ্রুত ও নির্ভরযোগ্য সেবা এবং ওয়ারেন্টিসহ সার্ভিস দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

আইপিএসসহ বিভিন্ন ধরনের ব্যাটারির কার্যক্ষমতা কমে যেতে পারে। এ অবস্থায় নতুন ব্যাটারি কেনার আগে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পুরোনো ব্যাটারির অবস্থা জানা এবং প্রয়োজন অনুযায়ী মেরামত বা রিজেনারেশন করার সুযোগ রয়েছে। এতে ব্যাটারির অবস্থা বিবেচনায় নিয়ে গ্রাহকেরা সিদ্ধান্ত নিতে পারবেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy