সাতক্ষীরা

পুলিশে নিয়োগে যোগ্যতার যাচাই, সাতক্ষীরায় তিন ধাপের শারীরিক পরীক্ষা সম্পন্ন

দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিংয়ে যাচাই হলো কনস্টেবল পদপ্রার্থীদের সক্ষমতা..
Podijeli na Eidoku
পুলিশে নিয়োগে যোগ্যতার যাচাই, সাতক্ষীরায় তিন ধাপের শারীরিক পরীক্ষা সম্পন্ন
Foto: arhiva

‘সেবার ব্রতে চাকরি’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে জেলার প্রাথমিকভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের অংশগ্রহণে শারীরিক সক্ষমতা যাচাইয়ের বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।

তৃতীয় দিনের পরীক্ষায় প্রার্থীদের প্রথম ইভেন্টে ১০০০/১৬০০ মিটার দৌড়, দ্বিতীয় ইভেন্টে ড্র্যাগিং এবং তৃতীয় ইভেন্টে রোপ ক্লাইম্বিংয়ে অংশ নিতে হয়। এসব ইভেন্টের মাধ্যমে প্রার্থীদের শারীরিক সক্ষমতা, সহনশীলতা ও নির্ধারিত কাজ সম্পাদনের দক্ষতা যাচাই করা হয়।

নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দিনের সব পরীক্ষা সম্পন্ন করা হয়।

পরীক্ষা কার্যক্রমে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি আবু সালেহ মো. আশরাফুল আলম।

যোগ্যতা ও মেধার ভিত্তিতে পুলিশ বাহিনীতে জনবল নিয়োগের লক্ষ্যে চলমান এ কার্যক্রমে নিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন ধাপে প্রার্থীদের সক্ষমতা যাচাই করা হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci