লালমনিরহাট

২২ বছর পর প্রধান মন্ত্রী হিসেবে তারেক রহমানের লালমনিরহাট সফর

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ লালমনিরহাট সফরে আসছেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম লালমনিরহাট সফর।..
Chia sẻ lên Eidok
২২ বছর পর প্রধান মন্ত্রী হিসেবে তারেক রহমানের লালমনিরহাট সফর
Ảnh: tư liệu

 

লালমনিরহাট প্রতিনিধি:

২২ বছর পর প্রধান মন্ত্রী হিসেবে তারেক রহমানের লালমনিরহাট সফর।
২২ বছর পর প্রধান মন্ত্রী হিসেবে তারেক রহমানের লালমনিরহাট সফর।

 

 

বিএনপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে রওনা হয়ে সকাল ১০:৩০ মিনিটে লালমনিরহাট এ্যারোড্রামে পৌঁছাবেন।  সেখানে তাঁকে স্বাগত জানাবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

এর পর তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন।

সকাল ১১টা ৪৫ মিনিটে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।

দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন।

বেলা ২:৩০ মিনিটে কালেক্টরেট মাঠে 'আলোকিত লালমনিরহাট' সামাজিক আন্দোলনের ১৫ হাজার নেতা-কর্মীর সঙ্গে তিনি মতবিনিময় করবেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর 'আলোকিত লালমনিরহাট' হল, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে লালমনিরহাট জেলায় পরিচালিত একটি স্বেচ্ছাসেবকভিত্তিক সামাজিক আন্দোলন।

পুলিশ সুপার আসাদুজ্জামান জানিয়েছেন, জেলা পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

সফরকে কেন্দ্র করে লালমনিরহাট শহরে সাজসজ্জা, সৌন্দর্যবর্ধন এবং কালেক্টরেট মাঠে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ চলছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan