কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কালিগঞ্জে অ্যাডভোকেসি কর্মশালা

****
Eidok पर शेयर करें
কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কালিগঞ্জে অ্যাডভোকেসি কর্মশালা
फ़ोटो: संग्रहीत

কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কালিগঞ্জে অ্যাডভোকেসি কর্মশালা

 

জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকারবিষয়ক তথ্য ও সেবা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার অফিসার্স ক্লাবে সার্ভিস অ্যান্ড ভিশন ফর এডিফাই (সেভ)-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

 

‘জলবায়ু-সহনশীল কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক জ্ঞান, নেতৃত্ব এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় সেবাদানকারী প্রতিষ্ঠান, সুশীল সমাজের সদস্য, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, কিশোরী এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. হাবিবুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ নাজমুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, কুশলিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী, মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থসারথী সেন, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান এবং কুশলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. কামরুজ্জামান।

 

এছাড়া পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, শিক্ষক ও জনপ্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।

 

কর্মশালায় জানানো হয়, প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার ১২টি বিদ্যালয়ে ইতোমধ্যে ১২টি যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকারবিষয়ক (এসআরএইচআর) তথ্য কর্নার স্থাপন করা হয়েছে। এসব কর্নারের মাধ্যমে কিশোরীরা বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তন, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্য ও পরামর্শ পাচ্ছে।

 

এছাড়া পরিবার কল্যাণ পরিদর্শিকারা প্রতি মাসে একদিন করে এসব তথ্য কর্নার পরিদর্শন করে কিশোরীদের প্রয়োজনীয় কাউন্সেলিং সেবা প্রদান করছেন।

 

কিশোরীরা যেন ভবিষ্যতেও সহজে ও নিয়মিতভাবে এসব সেবা পেতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা এবং সমন্বয় জোরদার করাই কর্মশালার মূল উদ্দেশ্য।

 

সংশ্লিষ্টরা জানান, অধিকারভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলাই সেভ-এর অন্যতম লক্ষ্য।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা ज़िला समाचार শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা 36 Views নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদের মিছিলে হামলা: ছাত্রদল ও কৃষক দল নেতাসহ নিহত ২ ज़िला समाचार নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদের মিছিলে হামলা: ছাত্রদল ও কৃষক দল নেতাসহ নিহত ২ 63 Views কালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যু ज़िला समाचार কালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যু 64 Views নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি ज़िला समाचार নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি 61 Views নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি ज़िला समाचार নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি 54 Views পোশাক খাতের দীর্ঘস্থায়ী অস্থিরতায় ব্যাংকিং খাতে বড় খেলাপি ঋণের আশঙ্কার কথা বিশেষজ্ঞদের ज़िला समाचार পোশাক খাতের দীর্ঘস্থায়ী অস্থিরতায় ব্যাংকিং খাতে বড় খেলাপি ঋণের আশঙ্কার কথা বিশেষজ্ঞদের 53 Views শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা  ज़िला समाचार শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা  50 Views