মুক্তাগাছায় নিখোঁজের পরদিন ধানক্ষেতে মিলল কিশোরীর মরদেহ

মুক্তাগাছায় নিখোঁজের পরদিন ধানক্ষেতে মিলল কিশোরীর মরদেহ
I-share sa Eidok
মুক্তাগাছায় নিখোঁজের পরদিন ধানক্ষেতে মিলল কিশোরীর মরদেহ
Larawan: kuha mula sa arkibo

ময়মনসিংহের মুক্তাগাছায় নিখোঁজ হওয়ার এক রাত পর জাকিয়া (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দাওগাঁও ইউনিয়নের কালিয়া বিল এলাকার হাজী মকবুল মৌলবির ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাকিয়া পার্শ্ববর্তী ফুলবাড়ীয়া উপজেলার বিড়ালিয়া গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে। প্রায় ১০ বছর আগে তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে সে মুক্তাগাছার দাওগাঁও গ্রামে নানা আইয়ুব আলীর বাড়িতে বসবাস করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর থেকে জাকিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন সকালে স্থানীয়রা ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পুলিশের প্রাথমিক ধারণা, কিশোরীকে ধর্ষণের উদ্দেশ্যে দুর্বৃত্তরা নির্জন ধানক্ষেতে নিয়ে গিয়ে থাকতে পারে। পরে তার নিজের লাল ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত ও তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo