কামারখন্দে মোটরসাইকেল শোডাউন, আ'লীগের বিশৃঙ্খলা প্রতিহতের ঘোষণা

আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকানোর লক্ষ্যে সিরাজগঞ্জে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি। ..
مشاركة على Eidok
কামারখন্দে মোটরসাইকেল শোডাউন, আ'লীগের বিশৃঙ্খলা প্রতিহতের ঘোষণা
الصورة: مجمّعة

ইয়াছিন কবির:

আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকানোর লক্ষ্যে সিরাজগঞ্জে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি। 

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এই শোডাউনে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ​বুধবার বিকেলে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের শহিদুল বুলবুল কারিগরি কলেজ প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। এরপর বিশাল বহরটি হাটিকুমরুল গোলচত্বর হয়ে সিরাজগঞ্জ জেলা শহর প্রদক্ষিণ করে। পরবর্তীতে মুলিবাড়ী চেকপোস্ট, সদানন্দপুর হয়ে পুনরায় কামারখন্দে ফিরে এসে শোডাউনটি শেষ হয়।

​কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েসের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। 

কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল কায়েস জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১৯ তারিখের কর্মসূচি জনগণকে সাথে নিয়ে যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করতে করা হবে। একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা সচল রাখতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

​বিএনপি নেতারা জানান, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। সাধারণ মানুষের পাশে থেকে শান্তিপূর্ণভাবে যেকোনো পরিস্থিতি মেকাবিলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে বাদীপক্ষের অসন্তোষ, পুনঃতদন্তের দাবি السياسة কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে বাদীপক্ষের অসন্তোষ, পুনঃতদন্তের দাবি 33 Views সহিংসতা রোধে সরকার ব্যর্থ উল্লেখ করে সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের السياسة সহিংসতা রোধে সরকার ব্যর্থ উল্লেখ করে সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের 38 Views দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান السياسة দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 34 Views শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ السياسة শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ 50 Views উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন السياسة উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন 57 Views বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী السياسة বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 75 Views শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ السياسة শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 81 Views